" />
AmaderBarisal.com Logo

রিচির ছবির শুটিং স্থগিত


আমাদেরবরিশাল.কম

১৮ May ২০১৩ Saturday ১:২৯:১১ PM

Richie Solaiman রিচি সোলায়মানবিনোদন ডেস্ক :: চলতি মাসেই রিচির প্রথম ছবি ‘নীরব প্রেম’র শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি ও সামনের বর্ষাকালের কারণে এ ছবির কাজ কয়েক মাসের জন্য স্থগিত করা হয়েছে।

গত বছরের শেষ দিকে রিচি ‘নীরব প্রেম’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব। ছবিটি পরিচালনা করবেন শাহনেওয়াজ কাকলী।
পরিচালক জানান, দেশের বর্তমান পরিস্থিতি ও সামনের বর্ষার কথা বিবেচনা করে আপাতত ছবির শুটিং করছেন না। এরই ফাঁকে তিনি আরেকটি ছবি ‘কাঁটাতার’র স্ক্রিপ্টের কাজ এগিয়ে নিচ্ছেন। এ ছবিতেও রিচি সোলায়মানের অভিনয় করার কথা রয়েছে।

রিচি বলেন, আবাহওয়া অনুকূলে না থাকলে আউটডোরে শুটিং করা কষ্টসাধ্য। সে কথা বিবেচনায় করেই বর্ষা মৌসুমের পরে ছবির শুটিং করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অসম বয়সী দুই নর-নারীর রোমান্টিকতাকে ঘিরে ‘নীরব প্রেম’ ছবির কাহিনী আবর্তিত হয়েছে। ছবির গল্পে নিরব শহরের ছেলে। ঘটনাক্রমে তিনি গ্রামে যান। সেখানে তিনি একের পর এক অলৌকিক ঘটনা ঘটাতে থাকেন। একপর্যায়ে তিনি তার চেয়ে অধিক বয়সী রিচি সোলায়মানের প্রেমে পড়েন। এরপরই শুরু হয় প্রেম নিয়ে নানা দ্বন্দ্ব-সংঘাত।

এদিকে রিচি সোলায়মান ‘সাতকাহন’ ধারাবাহিকের শুটিং করেছেন। এখানে তাকে পূর্ণবয়স্ক দীপাবলীর ভূমিকায় দেখা যাচ্ছে। জনপ্রিয় কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের ‘সাতকাহন’ উপন্যাস অবলম্বনে ধারাবাহিকটি নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল। ধারাবাহিকটি বর্তমানে দেশ টিভিতে প্রচার হচ্ছে। ‘সাতকাহন’ ছাড়াও বর্তমানে রিচি সোলয়মান একাধিক ধারাবাহিক ও খন্ড নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।