" />
AmaderBarisal.com Logo

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন

জাতীয়তাবাদী নাগরিক পরিষদের ব্যানারে নির্বাচন করবেন কামাল


আমাদেরবরিশাল.কম

১৯ May ২০১৩ Sunday ১০:০৩:৩০ AM

ahosan-habib-kamal-barisal আহসান হাবিব কামালবরিশাল :: জাতীয়তাবাদী নাগরিক পরিষদের ব্যানারে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন করবেন বিএনপি সমর্থিত প্রার্থী আহসান হাবিব কামাল। ১৮ মে শনিবার বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সদর আসনের এমপি মজিবর রহমান সরোয়ারের ঢাকার বনানী অফিসে কয়েক ঘন্টা বৈঠক করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠকে মজিবর রহমান সরোয়ার ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির প্রার্থী আহসান হাবীব কামাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল আহসান শাহীন, জেলা বিএনপির সম্পাদক বিলকিস জাহান শিরিন। সেখানে নির্বাচনে কিভাবে দলীয় সমর্থিত প্রার্থীকে বিজয়ী করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের ব্যানারে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন করার সিদ্ধান্ত নেয়া হয়। তবে এই বৈঠকে এবায়েদুল হক চাঁন উপস্থিত ছিলেন না। চাঁন এখনো বলছেন তিনি মেয়র নির্বাচন করবেন।

যোগাযোগ করা হলে বিএনপি নেতা মনিরুজ্জামান ফারুক বলেন, সময়মত সব ঠিক হয়ে যাবে। একক প্রার্থী আহসান হাবীব কামালের পক্ষেই সবাই কাজ করবে বলে আমরা আশা করি।

মহানগর বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. কামরুল আহসান শাহীন বলেন, হাইকমান্ড যাকে প্রার্থী করেছে তার পক্ষেই আমরা কাজ করবো। হাইকমান্ডের বাইরে আমাদের যাওয়ার কোন সুযোগ নেই।

এদিকে ১৯ মে রোববার বরিশালে আসার কথা থাকলেও এবায়েদুল হক চাঁন বেঁকে বসার কারণে রোববার বরিশালে আসতে পারছেন না বিএনপির নেতারা।

যোগাযোগ করা হলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী সাবেক মেয়র আহসান হাবীব কামাল বলেন, রোববার নয় আমরা সোমবার বরিশালে আসবো।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।