![]() বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনমহাজোটে মহাকোন্দল, জোটে নেই ঐক্যসাঈদ পান্থ ১৮ May ২০১৩ Saturday ৭:১৪:৫১ PM
বিসিসি’র মেয়র নির্বাচনে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগ থেকে দুজন, বিএনপি থেকে তিনজন পদপ্রার্থী রয়েছেন। এরমাঝে বিএনপি’র একজন ইতিমধ্যে দলের সমর্থিত প্রার্থীর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করবেন বলে ঘোষণা দিয়েছেন। তবে এখনো পর্যন্ত ১৪ দল সমর্থিত মহানগর আ’লীগ সভাপতি শওকত হোসেন হিরন ও ১৮ দলীয় ঐক্যজোট সমর্থিত জেলা বিএনপি সভাপতি আহসান হাবিব কামাল প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তাঁদের দুজনেরই বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। এ কারণে তাঁদের ব্যাপারে ভোটারদের আগ্রহও বেশি। এই দুই প্রার্থী ছাড়াও নির্বাচনে আরো প্রতিদ্বন্দ্বিতা করবেন- কেন্দ্রীয় যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন ও বরিশাল জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবায়েদুল হক চাঁন। চাঁন মনোনয়ন প্রত্যাহার করার ব্যাপারে বিএনপি কেন্দ্রীয় নেতাদের কাছে লিখিত দিলেও তিনি এখন একেক সময় একেক কথা বলছেন। বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নির্বাচনে শওকত হোসেন হিরনকে আওয়ামীলীগ সমর্থিত মহাজোটের মনোনীত প্রার্থী ঘোষণার পরেও বিদ্রোহী প্রার্থী হয়ে মাঠ চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন। এখনও বিদ্রোহী প্রার্থী মামুনকে বশে আনতে পারেননি দলের হাইকমান্ড। ফলে বিএনপির দূর্গ বলে খ্যাত বরিশাল নগরীতে মহাজোটে মহাকোন্দল দেখা দিয়েছে। দলের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হওয়া সম্পর্কে মাহমুদুল হক খান মামুন বলেন, বরিশালবাসীর জন্য আমি ছাত্র জীবন থেকে নি:স্বার্থভাবে কাজ করেছি। তাই বরিশালবাসী আমাকে এবার বিসিসি মেয়র হিসাবে দেখতে চায়। তিনি আরো বলেন, এটা স্থানীয় পর্যায়ের নির্বাচন এতে তিনি অংশগ্রহন করলে দলীয় কোন প্রভাব পরবে না বলেও জানান তিনি। অপরদিকে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের ব্যানারে বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আহসান হাবীব কামালকে ১৮ দলীয় ঐক্যজোটের প্রার্থী ঘোষণা দেয়ার পরেও দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে পারেনি কেন্দ্রীয় নেতারা। চাঁন কেন্দ্রীয় নেতাদের কাছে মনোনয়ন প্রত্যাহার করার ব্যাপারে লিখিত দিলেও এখন বেঁকে বসেছেন তিনি। একেক সময় বলছেন একেক কথা। ফলে ঐক্যজোটের ঐক্যে ফাঁটল দেখা দিয়েছে। তবে বরিশাল বিএনপি’র অপর শীর্ষ নেতা মজিবর রহমান সরোয়ার দল সমর্থিত প্রার্থী আহসান হাবীব কামালের পক্ষে প্রচারণা চালাবেন এমন ঘোষণায় নির্বাচনে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। এবায়দুল হক চাঁন জানান, তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। এটি স্থানীয় সরকার নির্বাচন, এখানে সবারই নির্বাচনে অংশগ্রহণের অধিকার রয়েছে। যেহেতু দল সরাসরি নির্বাচন করছে না, সেক্ষেত্রে আমি প্রার্থী হব। তবে মনোনয়নপত্র জমা দেয়া অপর নেতা মহানগর বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. কামরুল আহসান শাহীন বলেন, হাইকমান্ড যাকে প্রার্থী করেছে তার পক্ষেই আমরা কাজ করবো। হাইকমান্ডের বাইরে আমাদের যাওয়ার কোন সুযোগ নেই। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশাল :: বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে মহাজোট ও ১৮ দলীয় ঐক্যজোট থেকে দু’জন মেয়র প্রার্থীকে সমর্থন জানানো হয়েছে। তবে উভয় জোটেই রয়েছে বিদ্রোহী প্রার্থী। বরিশালের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বড় দু’দল সমর্থিত মেয়র প্রার্থীদের জয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন বিদ্রোহী প্রার্থীরা।