![]() ঘূর্ণিঝড় শুরুর আগেই গাছের চাপায় মৃত্যু!
১৯ May ২০১৩ Sunday ৭:২৮:৫৮ PM
এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা জানান, সৈয়দ আলী দীর্ঘদিন যাবত শ্বাসকস্টসহ নানা রোগে ভূগছিলেন। গত সপ্তাহে মুমুর্ষ অবস্থায় তাকে বেতাগী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার শারিরীক অবস্থার উন্নতি না দেখে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পরিবারের সদস্যদের প্রতি পরামর্শ দেন। বুধবার সকালে অবস্থার আরও অবনতি ঘটলে কান্নাকাটিতে বাড়ির আশে পাশের প্রচুর লোক জড়ো হয়। এসময় উপস্থিত কেউ কেউ সৈয়দ আলীকে তওবা পড়ায় ও মুখে পানি দেয়। এরপর পুনরায় নিয়ে আসা হয় আরেকজন চিকিৎসক। তিনিও একই পরামর্শ প্রদান করে। পরবর্তীতে ওই দিন বুধবার সন্ধ্যায় সে স্বাভাবিকভাবে মারাযায়। বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বেতাগী থানা পুলিশও স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্ত মহাসেনের তান্ডবে বুধবার রাত ৩ টায় সৈয়দ আলী গাছের চাপায় মারা গেছেন এমন সংবাদ সংবাদ মাধ্যমগুলোতে প্রচার হতে থাকে। যা ওই এলাকাবাসী ও তার আত্মীয়স্বজনদের পীড়া দিয়েছে। সংবাদ প্রকাশের পর থেকে এলাকাবাসীর মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সৃষ্টি হয়েছে বিভ্রান্তির। এ ব্যাপারে সৈয়দ আলীর বড় ছেলে মোঃ মোস্তফা বলেন, মৃত্য নিয়ে এ ধরনের সংবাদ প্রচারে আমরা পরিবারের সদস্যরা মর্মাহত হয়েছি। তবে এ ধরনের খবর রটানোর অভিযোগের তীর স্থানীয় ইউপি সদস্যর বিরুদ্ধে। এ ব্যাপারে ইউপি সদস্য সুলতান হোসেন সাংবাদিকদের বলেন, ঘরের কাছে গাছ উপড়ে পড়ার শব্দ শুনেই সৈয়দ আলী বুধবার রাত এগারটায় মারা যায়। সৈয়দ আলীর মৃত্যু নিয়ে নিহতের পরিবার ও ইউপি সদস্যের ভিন্ন বক্তব্য নানা প্রশ্ন ও বিভ্রান্তির সৃষ্টি করেছে। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বেতাগী :: বরগুনার বেতাগীতে সৈয়দ আলী খাঁ (৮০) নামের এক বৃদ্ধের স্বাভাবিক মৃত্যু হলেও তার মৃত্যু ও ঘূর্ণিঝড় মহাসেনকে ঘিরে চলে নানা নাটকীয়তা। মহাসেন আঘাত হানার পুর্বে বুধবার ৬.৪০ মিনিটে তিনি মারা যান বলে জানিয়েছেন তার পরিবার। তাদের অভিযোগ, পরিবারকে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার জন্য গাছের চাপায় মারা যাওয়ার ঘটনা রটানো হয়েছে। সৈয়দ আলী উপজেলার সদর ইউনিয়নের পূর্বরানীপুর গ্রামের বাসিন্দা।