" />
AmaderBarisal.com Logo

ভোলায় জলদস্যুর চোখ তুলে দিয়েছে জনতা


আমাদেরবরিশাল.কম

১৯ May ২০১৩ Sunday ১০:৫০:১৫ AM

ভোলা মানচিত্রভোলা :: ভোলায় দুর্ধর্ষ জলদস্যু মহসিন বাহিনীর প্রধান মহসিনকে (৪০) গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। এ সময় স্থানীয় জনতা খুঁচিয়ে তার চোখ নষ্ট করে দেয়। পরে ১৮ মে শনিবার রাতেই তার বাড়ি থেকে পুলিশ ৭টি রামদা ও বেশ কিছু ১০টি মুঠোফোনসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা। আটক মহসিন দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের দক্ষিণ জয়নগর গ্রামের কাওসার আলীর ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ভোলা, মেহেন্দিগঞ্জ ও রামগতি থানায় ২১টি ডাকাতিসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, জলদস্যু মহসিনের অত্যাচারে সাধারণ জেলে ও রাখালরা অতিষ্ট ছিল। শনিবার রাত ১১টার দিকে মহসিন এলাকায় অবস্থান করছে বিষয়টি নিশ্চিত হয় এলাকাবাসী। পরে দৌলতখান ও বোরহানউদ্দিনের সীমান্তবর্তী খায়েরহাট বাজার থেকে মহসিনকে আটক করে গণধোলাই দিয়ে দুই চোখ নষ্ট করে দেয় জেলে ও সাধারণ জনতা। খবর পেয়ে রাতেই পুলিশ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বাংলাবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই আউয়াল জানান, মহসিনের বিরুদ্ধে ভোলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে তাকে উদ্ধারের পর রাতেই তার বাড়ি থেকে ৭টি রামদা ও বেশ কিছু মুঠোফোনসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।