![]() শেখ হাসিনার গাড়ীবহরে হামলাসাবেক এমপি স্বপনসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
১৯ May ২০১৩ Sunday ৮:০৮:০৯ PM
অভিযোগ গঠন করা আসামীরা হচ্ছে- তৎকালীন বিএনপি দলীয় এমপি জহিরউদ্দিন স্বপন, বিএনপি নেতা সরোয়ার আলম, হান্নান শরীফ, হাবুল শরীফ, জাকির হোসেন, মিন্টু, বাবুল, মুকুল খান, সামসুল হক, চুন্নু সিকদার, হাবুল, ফজলু প্যাদা, রুবেল হাওলাদার, বদিউজ্জামান মিন্টু, মাহফুজ মোল্লা, বদিউজ্জামান মিয়া ও মাহমুদ মোল্লা। এছাড়া অভিযোগ গঠনকালে আদালতে হাজির না থাকায় ৬ আসামীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুদুর রহমান। এ ছয় আসামী হলেন- উপজেলা যুবদলের সভাপতি ও উত্তর জেলা যুবদলের সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্টু, বজলু প্যাদা, চুন্নু সিকদার, রুবেল হাওলাদার, শামিউল হক ও হাবুল। উল্লেখ্য, ২০০৪ সালের ২ এপ্রিল তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চল সফরে সড়কপথে বরিশালে আসছিলেন। ঐদিন দুপুর ১২ টায় গৌরনদী বাসষ্টান্ডে পথসভায় বক্তৃতা করার সময় তার গাড়ির বহরের ওপর হামলা চালানো হয়। এতে শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ড. আওলাদ হোসেন, বর্তমান মন্ত্রী ওবায়েদুল কাদের, জাহাঙ্গীর কবীর নানক, আওয়ামীলীগ নেতা বাহাউদ্দিন নাছিম, লিয়াকত আলী সিকদার ও কালিয়া দমন গুহসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গৌরনদীর যুবলীগ নেতা গোলাম হাফিজ মৃধা বাদী হয়ে ২০০৯ সালের ৭ জুলাই মামলা দায়ের করেন। মামলায় স্বপনসহ ৫০ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং অজ্ঞাতনামা আরো ৫০/৬০ জনকে আসামী করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাজাহান খান ২০১১ সালের ৩০ এপ্রিল ৪০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। অভিযোপত্রের ওপর শুনানী শেষে ১৯ মে রোববার বিচারক মোঃ মাসুদুর রহমান ১৭ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে অন্য আসামীদের মামলা থেকে অব্যাহতি দেন। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশাল :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী থাকাকালীন বরিশালের গৌরনদীতে তার গাড়ির বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তৎকালীন বিএনপি দলীয় এমপি জহিরউদ্দিন স্বপনসহ বিএনপির ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ১৯ মে রোববার বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আসামীদের উপস্থিতিতে অভিযোগ গঠন করা হয়। মামলার ৫০ আসামীর মধ্যে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন এবং অপর ৩৩ আসামীকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।