![]() বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচননির্বাচন করতে অনড় চান
২০ May ২০১৩ Monday ৪:৩৫:১৯ PM
সংবাদ সম্মেলনে চান নিজেকে বিএনপি’র প্রার্থী দাবি করে নাগরিক ফোরামের ব্যানারে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। তবে এসময় তার সাথে বিএনপি ও অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মী উপস্থিত ছিলেন না। এসময় চান বিএনপি থেকে আহসান হাবীব কামালকে সমর্থন দেয়া হয়নি দাবি করে বলেন, ‘দল (বিএনপি) নির্বাচনে অংশ নিচ্ছে না। যদি দল থেকে কাউকে মনোনয়ন দেয়া হয় তাহলে তা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হউক।’ তবে মনোনয়নপত্র জমা দেয়া অপর নেতা মহানগর বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. কামরুল আহসান শাহীন বলেন, হাইকমান্ড যাকে প্রার্থী করেছে তার পক্ষেই আমরা কাজ করবো। হাইকমান্ডের বাইরে আমাদের যাওয়ার কোন সুযোগ নেই। সোমবার সন্ধ্যায় আমরা সড়কপথে মেয়র প্রার্থী আহসান হাবিব কামালকে নিয়ে বরিশালে ফিরব। সে লক্ষ্যে নেতা-কর্মীরা বরিশাল-ঢাকা মহাসড়কের ইচলাদী স্ট্যান্ডে কামালকে সংবর্ধনার আয়োজন করেছে। স্থানীয় নেতা-কর্মীরা সেখানে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আসা বিএনপি নেতাদের সংবর্ধনা দিয়ে মোটর শোভাযাত্রা সহকারে নগরীতে নিয়ে আসবেন। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশাল :: বিএনপি কেন্দ্রীয়ভাবে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে আহসান হাবিব কামালকে সমর্থন দিলেও নির্বাচন করতে অনড় রয়েছেন সাবেক জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এবায়দুল হক চান। ২০ মে সোমবার বেলা সাড়ে ১২টায় নগরীর একটি রেস্তোরায় সাংবাদিক সম্মেলনে তিনি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মাঠে থাকার ঘোষনা দিয়েছেন।