![]() বরগুনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী‘সর্বাত্মক প্রস্তুতির ফলে মহাসেনের তাণ্ডবে কম ক্ষতি হয়েছে’মনির হোসেন কামাল ২০ May ২০১৩ Monday ৬:৪৭:১৩ PM
বরগুনা জেলা প্রশাসক মো. আবদুল ওয়াহাব ভুঞার সভাপতিত্বে ত্রাণ বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। মন্ত্রীর সাথে সফর সঙ্গী ছিলেন, সিডিএমপির জাতীয় প্রকল্প পরিচালক মো. আবদুল কাইউম, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মো. আবদুল ওয়াজেদ, ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফজলুল হক, পিআরও মো. শাহিনুর মিয়া ও সিডিএমপির প্রজেক্ট ম্যানেজার পুজি পুজিয়োনো। বিকেল চারটার সময়ে মন্ত্রী সফর সঙ্গীদের নিয়ে সি-প্লেনে বরগুনায় আসেন। সোয়া চারটায় তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সাড়ে চারটায় তিনি বরগুনা ছেড়ে ঢাকা চলে যান। বরগুনা সদর উপজেলার ১০ টি ইউনিয়নের ১০০ জনকে ২০ কেজি চাল ও ৩ হাজার করে টাকা ত্রাণ সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরগুনা :: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী হাসান মাহামুদ বলেছেন. ‘দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতির ফলে মহাসেনের তাণ্ডবে ক্ষয়-ক্ষতি কম হয়েছে। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ একটি মডেল সৃষ্টি করেছে। সারাদেশে বিষয়টি প্রশংসিত হচ্ছে।’ ২০ মে সোমবার বিকেলে বরগুনার বড়ইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।