![]() বরিশালে শ্যালককে হত্যার দায়ে ভগ্নিপতি’র যাবজ্জীবন কারাদণ্ড
২০ May ২০১৩ Monday ৮:৩০:১৪ PM
আদালত সুত্রে জানা গেছে, হত্যাকান্ডের শিকার মাইনুল হক বরিশাল নগরীর পলাশপুর এলাকার মনু মিয়ার ছেলে এবং দন্ডিত সোহেল হাওলাদারের শ্যালক। পারিবারিক বিরোধের জের ধরে ২০১০ সালের ২২ নভেম্বর অপর এক শ্যালক সোহেলকে চর থাপ্পর দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সোহেল তার ৫ বছরের শ্যালক মাইনুল হককে বাসা সংলগ্ন কীর্তণখোলা নদীতে নিক্ষেপ করে। নিঁখোজ মাইনুলের লাশ পাওয়া যায় ঘটনার ৩দিন পর প্রায় ৩ কিলোমিটার দুরে কীর্তণখোলার দপদপিয়া সেতু এলাকায়। এ ঘটনায় মাইনুলের বাবা মনু মিয়া বাদী হয়ে জামাতা সোহেলকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। ১২ জনের স্বাক্ষ্যে সোহেলের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে তাকে উল্লেখিত দণ্ডাদেশ দেওয়া হয়। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশাল :: পাঁচ বছরের শিশু শ্যালককে নদীতে ফেলে হত্যার অভিযোগে ভগ্নিপতি মোঃ সোহেল হাওলাদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সাথে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বরিশাল জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মোঃ আলী হায়দার ২০ মে সোমবার আসামীর উপস্থিতিতে এ দন্ডাদেশ দেন। দণ্ডিত সোহেল হাওলাদার মেহেন্দিগঞ্জ উপজেলার বামনেরচর গ্রামের আহম্মেদ আলী হাওলাদারের ছেলে।