" />
AmaderBarisal.com Logo

বরিশালে সড়ক দুর্ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যানসহ আহত দুই


আমাদেরবরিশাল.কম

২১ May ২০১৩ Tuesday ২:৫৬:৪১ PM

road-accident সড়ক দুর্ঘটনাবরিশাল :: ঢাকা-বরিশাল মহাসড়কের গড়িয়ারপাড় নামক স্থানে সড়ক দুর্ঘটনায় বাবুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাবসহ দু’জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

বরিশাল মেট্রোপলিটন বিমান বন্দর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের আমাদের বরিশাল ডটকমকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উপজেলা পরিষদের গাড়িযোগে বরিশাল নগরীর উদ্দেশ্যে যাচ্ছিলেন ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব। তিনি গড়িয়ারপাড় এলাকায় পৌছলে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি ছিটকে সড়কের পাশের পুকুরে পড়লে আহত হন ভাইস চেয়ারম্যান ও তার গাড়ি চালক আব্দুল মালেক।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।