" />
AmaderBarisal.com Logo

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন

বিসিসি নির্বাচনে দুটি কেন্দ্রে ইভিএমে ভোট

সাঈদ পান্থ
আমাদেরবরিশাল.কম

২১ May ২০১৩ Tuesday ৪:৩৬:৪৮ PM

barisal-city-corporation-election বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনবরিশাল :: বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে এবার দুটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট গ্রহণ করা হবে। ২১ মে মঙ্গলবার দুপুরে এই তথ্য জানিয়েছেন সহকারী রিটানিং অফিসার মো. দুলাল তালুকদার। নির্বাচন কমিশন প্রথমবারের মতো বরিশালের কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার করেতে যাচ্ছে।

তিনি আরো জনান, নগরীর ১৬ নং ওয়ার্ডের বরিশাল জিলা স্কুল ও কমার্শিয়াল কলেজ কেন্দ্রের ভোটাররা এ পদ্ধতিতে ভোট দেবে। এজন্য এ এলাকার ভোটারদের সচেতন করতে শীঘ্রই মাইকিং ও লিফলেট বিতরণ করা হবে।

১৬ নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা হলো চার হাজার ১৮১ জন। এর মধ্যে জিলা স্কুল কেন্দ্রে ভোট দিবেন দুই হাজার ৪৪৭ জন এবং কর্মাশিয়াল কলেজে ভোট দিবেন এক হাজার ৭৩৪ জন ভোটার। আগামী ১৫ জুন বরিশাল সিটি করপোরেশনে ভোট গ্রহণ হবে।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।