" />
AmaderBarisal.com Logo

ধূমপান প্রতিরোধে উজিরপুরে টাস্কর্ফোস কমিটির সভা


আমাদেরবরিশাল.কম

২১ May ২০১৩ Tuesday ১০:৫৪:২১ PM

Barisal Map বরিশাল মানচিত্রবরিশাল :: ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রনের লক্ষ্যে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে হবে। এছাড়া গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লঞ্চঘাট ও খেয়াঘাটে ধূমপান বিরোধী সাইনবোর্ড স্থাপণ করতে হবে। ২১ মে মঙ্গলবার সকাল ১০টায় উজিরপুর উপজেলা টাস্কর্ফোস কমিটির সভায় এ সিদ্বান্ত গৃহীত হয়।

উজিরপুর উপজেলা নিবার্হী কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর সালাম, উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা দৌলতুল্লা নেছা একলাবের সহকারী প্রকল্প সমন্বয়কারী মো: জিহাদুর রহমান প্রমূখ।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।