" />
AmaderBarisal.com Logo

ফের পতিতা চরিত্রে বিন্দু


আমাদেরবরিশাল.কম

২১ May ২০১৩ Tuesday ১১:২৮:১৮ PM

bindu বিন্দুবিনোদন ডেস্ক :: আবারও পতিতা চরিত্রে অভিনয় করলেন লাক্স তারকা বিন্দু। এক ঘন্টার এ নাটকটির নাম ‘একটি ছেঁড়া পোর্ট্রেট’ যেটির রচনা ও নির্দেশনায় ছিলেন রুপক বিন রউফ। নাটকের গল্পে দেখা যাবে বিন্দু একজন উচ্চ শ্রেণীর দেহ ব্যবসায়ী। একসময় সে স্বাভাবিক জীবনে ফিরে আসে।

এরপর উচ্চবিত্ত পরিবারের এক ছেলের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। সে সম্পর্ক বিয়েতেও গড়ায় । কিন্তু স্বামীর সংসার শুরুর পর দেখা দেয় নতুন সমস্যা। বাসার গাড়ীচালক বিন্দুর জীবনের সব ঘটনা জানে এবং চেনে। সুযোগ কাজে লাগিয়ে বিন্দুকে ব্ল্যাকমেইল করতে চায় অসৎ গাড়ীচালক।

স্বামীর সম্মান রক্ষার্থে সংসার ছেড়ে আবারও রাস্তায় নামে বিন্দু। এভাবেই এগিয়ে চলে নাটকটির গল্প। নাটকটিতে বিন্দুর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন নাঈম। নাটকটি শীঘ্রই এসএ টিভিতে সম্প্রচারিত হবে।

উল্লেখ্য, এর আগে ‘শেষ থেকে শুরু’ নামের একটি টেলিফিল্মে পতিতার চরিত্রে অভিনয় করেছিলেন বিন্দু।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।