" />
AmaderBarisal.com Logo

ইন্টারনেট দেখে বোমা তৈরি করতে গিয়ে কব্জি গেল স্কুলছাত্রের


আমাদেরবরিশাল.কম

২২ May ২০১৩ Wednesday ১২:০২:৪৯ AM

sylhet-map সিলেট মানচিত্রডেস্ক রিপোর্ট :: ইন্টারনেট থেকে বোমা তৈরির ম্যানুয়াল দেখে বোমা তৈরি করতে গিয়ে হাতের কব্জি উড়ে গেছে দশম শ্রেণীর এক ছাত্রের। পুলিশ প্রহরায় এখন সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ২১ মে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার গুড়াবই গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গ্রামের দশম শ্রেণী পড়ুয়া ছাত্র আবু সাদিক ইন্টারনেট থেকে বোমা তৈরির ম্যানুয়াল দেখে দেখে সিরামিকের গুঁড়া, লোহার পাইপ ও বারুদ দিয়ে বোমা তৈরির চেষ্টাকালে বিস্ফোরণ ঘটলে সে সহ আরেকজন আহত হয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র ঘটনাটি জানিয়েছে। এ ঘটনায় আহত অন্যজন আব্দুল আজিজ (১৭)। দু’জনই পুলিশের প্রহরায় হাসপাতালের তৃতীয় তলায় ৯ নং ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে।

হাসপাতাল সূত্র জানায়, কুলাউড়ার ব্রাম্বান বাজারে দু’জন বোমা তৈরি করছিলো। বিস্ফোরণের পর সাদিকের ডান হাতের কব্জি উড়ে যায়। এছাড়া তার উরুতে আঘাত লেগেছে।

আহতরা কোনো রাজনৈতিক দলের সদস্য কিনা তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থল থেকে বোমা ও ককটেল তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোমার স্প্লিন্টারের আঘাতে একজনের হাত উড়ে গেছে।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।