![]() বরগুনায় স্বাস্থ্য সেবার মানোন্নয়নে মানববন্ধন
২২ May ২০১৩ Wednesday ৪:৪৫:৫৮ PM
সনাক সভাপতি এড. মো. আনিসুর রহমানের সভাপতিত্বে এবং প্রেসক্লাব সভাপতি ও সনাক সহ-সভাপতি মনির হোসেন কামাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, আইনজীবী সমিতির সভাপতি এড. মো. আবদুল মোতালেব মিয়া, দুপ্রক সভাপতি ও সনাক সদস্য অধ্যক্ষ রাজিয়া বেগম, এনজিও ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি আঃ মোতালেব মৃধা, সনাক সদস্য ডা. ধীরেন্দ্র নাথ সরদার, সুখরঞ্জন শীল, পাবলিক পলিসি ফোরাম আহবায়ক হাসানুর রহমান ঝন্টু, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হোসনে আরা চম্পা, জাগো নারীর প্রধান নির্বাহী হোসনেয়ারা হাসি, ফারিয়া লারা ফাউন্ডেশন এর সমন্বয়কারী চিত্তরঞ্জন শীল, সিবিডিপি’র নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, সুপ্র সভাপতি এড. সঞ্জিব দাস, স্বজন সমন্বয়কারি মো. শামস উদ্দীন খান, ছিণœমূল সংগঠনের সভাপতি মো. ইউনুছ আলী, শ্রমিক নেতা হাবিবুর রহমান প্রমূখ। বক্তাগণ তাদের বক্তব্যে বরগুনা জেনারেল হাসপাতাল এর স্বাস্থ্যসেবার দৈন্যদশার চিত্র তুলে ধরেন এবং এর আশু সমাধানের জন্য জোর দাবি জানান। সনাক সভাপতি হাসপাতালের জনবল সংকট নিরসন এবং স্বাস্থ্য সেবার সার্বিক মানোন্নয়নের লক্ষে ১২ দফা দাবি তুলে ধরেন। দাবিসমূহ হল- ১. জরুরী ভিত্তিতে ১ জন স্ত্রী রোগ, ১ জন মেডিসিন, ১ জন শিশুরোগ বিশেষজ্ঞ, ১ জন অজ্ঞানবিদ নিয়োগ এবং নাক-কান-গলা ও দন্ত বিভাগে চিকিৎসক নিয়োগ; ২. নার্সসহ অন্যান্য জনবলের ঘাটতি পূরণ; ৩. ২৫০ শয্যার হাসপাতালের অবকাঠামো নির্মাণ কাজ দ্রুতগতিতে সম্পন্ন করে জনবল নিয়োগসহ কার্যক্রম শুরু করা; ০৪. অন্য জেলায় প্রেষণে বদলী বন্ধ করা এবং পূর্ববর্তী প্রেষণে বদলীকৃতগণকে ফিরিয়ে আনা; ৫. হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা অনুযায়ি খাবার বরাদ্দ দেয়া; ৬. হাসপাতালে একটি তথ্য কেন্দ্র স্থাপন করা; ৭. পয়ঃনিষ্কাশনের লক্ষে হাসপাতালের আভ্যন্তরীণ এবং বহিরাগত ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা; ০৮. হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা নিয়মিতকরণ; ৯. ইসিজি, আলট্রাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষার মূল্যবান যন্ত্র মেরামতের মাধ্যমে সচল করে কার্যক্রম চালু করা; ১০. জরুরি ক্ষুদ্র মেরামত ক্ষমতা হাসপাতাল কর্তৃপক্ষের হাতে অর্পণ করা; ১১. হাসপাতালের জন্য একজন সার্বক্ষনিক তত্বাবধায়ক নিয়োগ প্রদান করা এবং ১২. হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারির জবাবদিহিতা নিশ্চিত করা। মানববন্ধন শেষে উক্ত ১২ দফা দাবী সদয় বিবেচনার জন্য জেলা প্রশাসক, বরগুনা এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরগুনা :: সচেতন নাগরিক কমিটি (সনাক) বরগুনার উদ্যোগে ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহায়তায় ২২ মে বুধবার সকালে বরগুনা বরগুনা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বরগুনা জেনারেল হাসপাতাল এর জনবল সংকট নিরসন এবং স্বাস্থ্য সেবার সার্বিক মানোন্নয়নের দাবিতে ‘মানববন্ধন’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সনাক ও ইয়েস, স্বজন, ইয়েস ফ্রেন্ডস সদস্য ছাড়া ও সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী, এনজিও কর্মকর্তা ও সর্বস্তরের সাধারণ মানুষ।