" />
AmaderBarisal.com Logo

বরিশালে বজ্রপাতে দুই জনের মৃত্যু


আমাদেরবরিশাল.কম

২৩ May ২০১৩ Thursday ৯:৫৮:৩০ PM

Barisal Map বরিশাল মানচিত্রবরিশাল :: বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। ২৩ মে বৃহস্পতিবার দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলা সদরের বাজিদ খান ও হিজলা উপজেলার ধূলখোলা ইউপির মাটিয়ালায় এ দুর্ঘটনা ঘটে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, দুপুরে বাড়ির পাশের ক্ষেতে কৃষি কাজ করছিল বাজিদ খান গ্রামের খোরশেদ আলম (৫২) ও আনোয়ার হোসেন (৪৮)। বজ্রপাত হলে ঘটনাস্থলেই খোরশেদ আলমের মৃত্যু হয়। আহত হয় আনোয়ার হোসেন। তাকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হিজলার ধূলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন মাতুব্বর জানান, দুপুরে ঘরের বাইরে বের হলে বজ্রপাতে নিহত হয় মরিয়ন বেগম (৩৯) নামে এক গৃহবধূ। তিনি মাটিয়ালা গ্রামের নূরুল ইসলাম মাঝির স্ত্রী।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।