" />
AmaderBarisal.com Logo

পিরোজপুর সরকারী কলেজের অধ্যক্ষকে ১৭ বছর কারাদণ্ড


আমাদেরবরিশাল.কম

৩১ May ২০১৩ Friday ১০:৪৭:০৩ AM

pirojpur-map পিরোজপুর মানচিত্রসাইফ আমীন :: অর্থ আত্মসাতের দায়ে পিরোজপুর সরকারী সোহর্য়াদী কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তাকুল নবীকে দণ্ডবিধির ৪০৯ ধারায় ১০ বছর সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর এবং ১৯৪৭ সালের দূর্ণীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড ও আত্মসাত করা অর্থের সমপরিমান ১৮ লাখ ৬০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ৩০ মে বৃহস্পতিবার বরিশাল বিশেষ ট্রাইবুনালের বিচারক মোঃ শরীফউদ্দিন আজাদ গতকাল এ দণ্ডাদেশ দেন। দন্ডিত সাবেক অধ্যক্ষ মোস্তাকুল নবী বর্তমানে পলাতক রয়েছেন।

আদালত সুত্রে জানা গেছে, মোস্তাকুল নবী ২০০৪ সালের ১৩ মে থেকে ২০০৭ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত পিরোজপুর সরকারী সোহয়ার্দী কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালনকালে তিনি সেশন চার্জ, ছাত্র সংসদ তহবিল ও বিধিধ ফান্ডের ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত করেন। এঘটনায় বরিশাল দূর্ণীতি দমন কমিশনের উপ-পরিদর্শক আহসান আলী বাদী হয়ে মামলা দায়ের করলে সহকারী পরিচালক আলী সরদার ২০১০ সালের ২ মে আদালতে অভিযোগপত্র দেন। ১৭ জনের মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহনেরপর অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত উরোক্ত দন্ডাদেশ দেন।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।