" />
AmaderBarisal.com Logo

মহাসেনের প্রভাবে বামনায় গো-খাদ্য সঙ্কট

মনোতোষ হাওলাদার::
আমাদেরবরিশাল.কম

২ June ২০১৩ Sunday ৯:৫০:১৯ AM

বামনা:: বরগুনার বামনায় ঘূর্ণিঝড় মহাসেনের পর অস্বাভাবিক জোয়ার ও অব্যহত ভারী  বর্ষণে মাঠ-ঘাট ৩/৪ফুট পানিতে তলিয়ে যাওয়ায় গো খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। এছাড়া উপজেলার নিম্নাঞ্চল জোয়ারে প্লাবিত হওয়ায় কৃষকের মজুদ করা খড়েরর গাদা জলমগ্ন হওয়ায় খড় পচে নষ্ট হচ্ছে। মহসেনের পর গত  ১৫ দিন ধরে মাঠ  পানির নিচে তলিয়ে থাকায় গবাদি পশুর খাদ্যের তীব্র অভাব দেখা নিয়েছে। ফলে গো-খাদ্য সংকটে কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। গো খাদ্য সংকট তীব্র আকার ধারণ করায় খড়ের আটির চড়া মূল্যে বিক্রি হচ্ছে তবে তাও আবার অপ্রতুল।

্উপজেলার গোলাঘাটা গ্রামের কৃষক মো.মমিন উদ্দীন জমাদ্দার জানান,মাঠে জলাবদ্ধতা দেখা দেওয়ায় গবাদি পশু সড়কের আশপাশে বেধে খাদ্য সংকট কাটানোর চেষ্টা করলেও তেমন ঘাস পাওয়া যায়না। শুকনো খড়ের গাদায়ও পানি ঢুকে নষ্ট হয়েছে। এ মৌসুমের আগে  এক আটি খড়ের মূল্য ৭০ টাকা ছিল তা বর্তমানে ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। তার পরও কৃষকরা চড়া দামে গো খাদ্য সংগ্রহ করতে পারছে না।

ভাইজোরা গ্রামের কৃষক মো. আনোয়ার হোসেন  জানান, ধার দেনা করে মানুষের খাদ্য সংগ্রহ করা যায় কিন্তু পশুর খাদ্য ধার করা যায় না। সঠিক পরিমান পশুর খাদ্য না দিতে পারায় এখন এমন অবস্থা যে পশু শুকিয়ে গেছে বাজারে নিয়ে বিক্রি করবো তাও দাম পাবোনা।
ডৌয়াতলা ইউনিযনের উপ সহকারী কৃষি কর্মকর্তা প্রতিক মিত্র  জানান,সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড় মহাসেন ও পূর্ণিমার জোয়ারে আমন বীজ, ইরি, বোরো ফসল সহ রবিশষ্যের  ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া পানির নিচে থেকে মাঠের ঘাস লালচে হয়ে পচে যাওয়ায় এ অঞ্চলে ঘাস ও খড়ের তীব্র সংকট দেখা দিয়েছে।
এ ব্যপারে বামনা উপজেলা কৃষি কর্মকর্তা ড. শাফিউদ্দিন  বলেন, মাঠ ঘাট পানিতে জলমগ্ন হয়ে থাকায় গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়ে। মাঠের পানি সরলে এ সংকট কেটে যাবে।
উপজেলা ভারপ্রাপ্ত পশুসম্পদ কর্মর্কতা মো.সামছুল হক বলেন,গত ১৫দিন ধরে উপজেলার মাঠঘাট পানির নিছে তলিয়ে থাকায় মাঠের ঘাস পচে গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে।এতে গবাদি পশুর স্বাস্থ্যহানিও ডায়রিয়াসহ নানাবিধ রোগে আকŒন্ত হওয়ার আশংকা বৃদ্বি পেয়েছে।



সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।