![]() ভান্ডারিয়া উপজেলা জামায়াত আমীর আটক
৮ June ২০১৩ Saturday ৮:৩২:৩৮ PM
লেবার পার্টি সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০ টায় ভান্ডারিয়া স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে স্থানীয় সাংবাদিক ও ১৮ দলের নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন তারা। সে সভায় ভান্ডারিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল গনিও উপস্থিত হন। পরে সেখানে পুলিশ এসে তাকে গোপন বৈঠকের অভিযোগ তুলে আটক করে নিয়ে যায়। এ ব্যাপারে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান জানিয়েছেন, তাকে সন্ধ্যার মধ্যে ছেড়ে দেয়া না হলে রোববার ভান্ডারিয়ায় হরতাল পালন করবেন তারা। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

পিরোজপুর :: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল গনিকে লেবার পার্টির চেয়ারম্যান আয়োজিত মতবিনিময় সভা থেকে আটক করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। ৮ জুন শনিবার বেলা সাড়ে ১০ টায় ভান্ডারিয়া বিশ্ব রোডের স্বেচ্ছাসেবক দলের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।