" />
AmaderBarisal.com Logo

১৬নং ওয়ার্ডে রোববার ইভিএমে পরীক্ষামূলক ভোট


আমাদেরবরিশাল.কম

৯ June ২০১৩ Sunday ১২:৪৩:৪৮ PM

evm-voting-bangladesh ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম)বরিশাল :: বিসিসি’র নির্বাচনে প্রথমবারের মতো এবার ব্যবহার করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। ইভিএম পদ্ধতি সম্পর্কে ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও উৎসাহিত করার লক্ষে ৯ জুন রোববার পরীক্ষামূলক ভোট গ্রহনের আয়োজন করেছে নির্বাচন কমিশন।

রিটার্নিং অফিসার মোঃ মুজিবুর রহমান আমাদের বরিশাল ডটকমকে জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নগরীর ৩০ ওয়ার্ডের মধ্যে মাত্র একটি ওয়ার্ডের ভোটাররা ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পারবেন। ইভিএম পদ্ধতির জন্য নগরীর ১৬নং ওয়ার্ডের দুটি ভোট কেন্দ্র নির্ধারন করা হয়েছে। ওই কেন্দ্র দুটিতে ৯ জুন রোববার পরীক্ষামূলক ভোট অনুষ্ঠিত হবে।

কেন্দ্র দুটি হলো- বরিশাল জিলা স্কুল ও সরকারি কমার্শিয়াল কলেজ। ১৬নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ১৮১ জন। এদের মধ্যে ২ হাজার ৪৪৭ জন পুরুষ ভোটার জিলা স্কুল কেন্দ্রের ৬টি কক্ষে এবং ১ হাজার ৭৩৪ জন নারী ভোটার সরকারি কমার্শিয়াল কলেজ কেন্দ্রের ৫টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে পরীক্ষামূলক ভোটে সকল ভোটাররা অংশগ্রহন করবেন না।

রিটার্নিং অফিসার মুজিবুর রহমান আরো জানান, ১৬নং ওয়ার্ডে ৪জন সাধারন কাউন্সিলর এবং ৬ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন। এছাড়া আছেন তিন জন মেয়র প্রার্থী। প্রত্যেক প্রার্থীর ১০ জন করে প্রতিনিধি পরীক্ষামূলক ভোটে অংশগ্রহন করতে পারবেন।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।