" />
AmaderBarisal.com Logo

ঠিকাদারদের বকেয়া বিল পরিশোধের দাবীতে সড়ক ভবনে তালা

মাহামুদুর রহমান মাসুদ
আমাদেরবরিশাল.কম

৯ June ২০১৩ Sunday ৬:৪৫:০৬ PM

pirojpur-map পিরোজপুর মানচিত্রপিরোজপুর :: পিরোজপুরে নির্বাহী প্রকৌশলীর অপসারণ ও বকেয়া বিল পরিশোধের দাবীতে সড়ক ও জনপথ ভবনে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। ৯ জুন রোববার একদল বিক্ষুদ্ধ ঠিকাদার সড়ক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। তবে এ সময় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে ছিলেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার অভিযোগ করে জানান, পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সমাপ্তির পর দীর্ঘ সময়কাল ধরে তাদের অনেক বকেয়া বিল পরিশোধ করা হচ্ছে না। এদিকে বিভিন্ন সময় সরকারী বরাদ্ধ এলেও নির্বাহী প্রকৌশলী একটা বিরাট অংকের কমিশন নিয়ে তার পছন্দমত ঠিকাদারদের মধ্যে তা ভাগ-বাটোয়ারা করে দিয়ে আসছেন।

তারা আরো জানান, বিগত ১৯৯৬-৯৭ অর্থ বছর থেকে অনেক ঠিকাদারের বিল বকেয়া পড়ে আছে।

এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল সড়ক ভবনে তালা ঝুলিয়ে দেয়ার ঘটনা ও কমিশন নেয়ার বিষয় অস্বীকার করে আমাদের বরিশাল ডটকমকে বলেন, ঠিকাদাররা তাদের বকেয়া বিলের দাবীতে আন্দোলন করছে। তবে বরাদ্ধ না পাওয়ায় তাদের পাওনা বকেয়া বিলের টাকা দেয়া যাচ্ছে না।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।