" />
AmaderBarisal.com Logo

ভোলায় হরতালে মাঠে ছিলনা জামায়াত


আমাদেরবরিশাল.কম

১০ June ২০১৩ Monday ৬:১২:৪৪ PM

ভোলা মানচিত্রভোলা :: জামায়াতের ডাকা দেশব্যাপী সোমবারের হরতালের সাড়া মেলেনি ভোলায়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ও গ্রেপ্তার আতংকে মাঠে ছিলনা পিকেটাররা। কোথাও কোনো মিছিল কিংবা সমাবেশ করতে দেখা যায়নি পিকেটারদের।

শহরে হালকা যানবাহন রিক্সা, অটোরিক্স অন্যান্যদিনের মধ্যে স্বাভাবিকভাবে চলাচল করছে। দূরপাল্লা ও আন্তঃজেলা রুটের বাস চলাচলও রয়েছে স্বাভাবিক। খোলা রয়েছে সকল ছোট-বড় ব্যাবসা প্রতিষ্ঠান। শহরের প্রতিটি মোড়ে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, হরতাল চলাকালে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলার জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।