" />
AmaderBarisal.com Logo

বরিশালে বিজিবি’র টহল শুরু


আমাদেরবরিশাল.কম

১৩ June ২০১৩ Thursday ৮:৫৩:৪২ PM

bgb-barisal বরিশালে বিজিবির টহলবরিশাল :: বরিশাল সিটি নির্বাচন উপলক্ষে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য টহলদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৩ জুন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে নগরীতে বিজিবি’র টহল শুরু করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি’র বরিশালের প্রধান লে. কর্নেল আমিরুল ইসলাম সিকদার।

এর আগে ১১ জুন মঙ্গলবার রাতে বিজিবির ৯৬ সদস্যের একটি দল বরিশালে এসে পৌঁছে। তারা বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অবস্থান করছেন।

বিজিবি’র বরিশালের প্রধান লে. কর্নেল আমিরুল ইসলাম সিকদার বলেন, নির্বাচনে বিজিবি’র ৮টি টহল দল অন্যান্য বাহিনীর সঙ্গে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। নির্বাচনের পরের দিন ১৬ জুন পর্যন্ত রোববার পর্যন্ত বরিশালে বিজিবি অবস্থান করবে। তবে পরিস্থিতির উপর সবকিছু নির্ভর করছে বলে জানান তিনি।

এছাড়াও নির্বাচনের দিন ট্রাইকিং ফোর্স হিসেবে কীর্তনখোলার নদীপথে টহল দেবে কোষ্টগার্ড। নদীর কালিজিরা সেতু থেকে বেলতলা খেয়াঘাট এলাকায় তারা টহল দেবে।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।