![]() ‘আমি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী’ – হিরন
১৫ June ২০১৩ Saturday ৯:১০:৪৫ AM
বরিশাল :: বরিশাল সিটি করপোরেশন (বসিক) নির্বাচনে ভোট দিয়েছেন সদ্য বিদায়ী মেয়র ১৪ দল সমর্থিত সম্মিলিত কমিটির প্রার্থী শওকত হোসেন হিরন (টেলিভিশন প্রতীক)। ১৫ জুন শনিবার সকাল সাড়ে ৮ টায় নূরিয়া হাইস্কুল কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। মেয়র থাকাকালীন সময়ে আমি নগরের অনেক উন্নয়ন করেছি। জনগণ তার মূল্যায়ন করবেন। আমি পুনরায় মেয়র হলে ভবিষ্যতেও উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। উন্নয়নের ধারা অব্যাহত রেখে বরিশাল নগরে আরো উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে।’ এদিকে সকাল ৯টায় বরিশাল পলিটেকনিক কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে বিএনপি প্রার্থী আহসান হাবিব কামালের (আনারস প্রতীক)। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

