![]() হিরন-কামালের সামনেই সংঘর্ষ, এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত
১৫ June ২০১৩ Saturday ৩:০৪:১৮ PM
কামালের নির্বাচনী সমন্বয়কারী ও সংসদ সদস্য মজিবর রহমান সারোয়ার জানান, হিরনই আবুল হোসেনকে ঘুষি মেরেছেন। তার সমর্থকদের হামলায় সাবেক এমপি আবুল হোসেন ও বিএনপি নেতা মাহমুদ নজরুল আহত হয়েছেন। আবুল হোসেনের বাঁ দিকে গাল থেকে রক্ত ঝরতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। প্রিজাইডিং কর্মকর্তা আশরাফুল কবির সাংবাদিকদের বলেন, “দুই মেয়র প্রার্থীর উপস্থিতিতে কেন্দ্র চত্বরের মধ্যেই তাদের সমর্থকরা বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আমি ভোট গ্রহণ স্থগিত করতে বাধ্য হয়েছি।” হিরনের বিরুদ্ধে অভিযোগ নাকচ করে বিএম কলেজের সাবেক ভিপি বলরাম বলেন, হাতাহাতি কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ ছিলো। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশাল :: দুই মেয়র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষের পর বরিশালের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এসময় ১৫ জুন শনিবার দুপুরে আওয়ামী লীগ সমর্থিত শওকত হোসেন হিরন এবং বিএনপি সমর্থিত আহসান হাবিব কামালের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে। পরে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আশরাফুল কবির দুপুর ১টা ৪২ মিনিটে ভোট গ্রহণ স্থগিত করে দেন।