" />
AmaderBarisal.com Logo

সদ্য নির্বাচিত কমিশনার লিটুর অফিসে হামলা-ভাংচুর, আহত ৫


আমাদেরবরিশাল.কম

১৫ June ২০১৩ Saturday ৯:৪৩:২১ PM

Barisal Map বরিশাল মানচিত্রসাইফ আমীন :: বরিশাল সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের সদ্য নির্বাচিত কমিশনার নঈমুল ইসলাম খান লিটুর নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। এসময় লিটুর পাঁচ কর্মী সমর্থক আহত হয়েছেন।

আহতরা হলেন- শ্যামল, মাসুদ, রিপন, বিল্লাল, পলাশ। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কমিশনার লিটুর দাবী করেছেন তাকে হত্যার উদ্দেশ্যে পরাজিত প্রার্থী জাহিদ হোসেনের সমর্থকরা এ হামলা চালিয়েছে। কিন্তু তিনি অফিসে না থাকায় তিনি প্রাণে বেঁচে গেছেন।

কমিশনার লিটু আরো জানান, পরাজিত প্রার্থী জাহিদ হোসেনের সমর্থক সৌরভ, মিঠুর নেতৃত্বে কতিপয় সন্ত্রাসীরা এ হামলা চালায়। এতে তার পাঁচ কর্মী সমর্থক আহত হয়েছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।