" />
AmaderBarisal.com Logo

হিরনের কর্মীদের হাতে সংবাদকর্মীরা লাঞ্ছিত


আমাদেরবরিশাল.কম

১৬ June ২০১৩ Sunday ৭:৪৭:১৯ PM

shawkat-hossain-hiron শওকত হোসেন হিরনবরিশাল :: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী মহানগর আ’লীগের সভাপতি শওকত হোসেন হিরনের কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের কর্মীরা। ১৬ জুন রোববার সকালে হিরনের নুরিয়া স্কুল সংলগ্ন ডেংগু সরদার রোডের বাসভবনে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।

জানা গেছে, ১৬ জুন রোববার সকালে ঢাকা থেকে আগত বেসরকারী টিভি চ্যানেল বাংলাভিশন-এর সাংবাদিক ও ফটো সাংবাদিকরা পরাজিত মেয়র প্রার্থী শওকত হোসেন হিরনের বাসায় তার প্রতিক্রিয়া জানতে গেলে সেখানে উপস্থিত কর্মীরা তাদের ওপর চড়াও হয়। এসময় ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাংলাভিশন-এর সিনিয়র রিপোর্টার জিয়াউল হক সবুজসহ বাংলাভিশনের সংবাদকর্মীদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তাদের ক্যামেরা ও যন্ত্রাংশ রেখে দেয়া হয়। এসময় ক্ষুদ্ধ কর্মীদের নিয়ন্ত্রণে হিরন চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে সাবেক মেয়র হিরন ও মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিম নেতাকর্মীদের শান্ত করেন ও সংবাদকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে তাদের ক্যামেরা ও যন্ত্রাংশ ফেরত দেন।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।