" />
AmaderBarisal.com Logo

বরিশালের মেঘনা নদী থেকে তিন জেলের লাশ উদ্ধার


আমাদেরবরিশাল.কম

১৭ June ২০১৩ Monday ৯:৪২:২৭ PM

Barisal Map বরিশাল মানচিত্রবরিশাল :: তিন দিনের ব্যবধানে মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার অংশ থেকে ভাসমান অবস্থায় তিন জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৭ জুন সোমবার মেঘনা নদীর বাউশিয়া এলাকা থেকে জেলে হানিফ চৌকিদারের (২৫) লাশ উদ্ধার করা হয়। এর আগে একইভাবে ১৫ জুন মেঘনা নদী থেকে জেলে হাসেম ফকির (৫০) ও ভেলু রাঢ়ির (৪৮) লাশ উদ্ধার করা হয়।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জানান, হানিফ চৌকিদার, হাসেম ফকির, ভেলু রাড়ি ও নুরুল সিকদার গত ১৪ জুন মেঘনায় নৌকায় মাছ শিকাররত অবস্থায় ছিলো। রাত তিনটার দিকে বরিশালগামী একটি যাত্রীবাহী লঞ্চ তাদের নৌকার উপর উঠিয়ে দেয়। এতে জেলে নুরুল রক্ষা পেলেও তিনজন নিখোঁজ হয়।

তিনি আরো জানান, নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তিনটি দাফন করা হয়।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।