" />
AmaderBarisal.com Logo

ঢাকা মেডিকেলের হলে বোমা তৈরির সরঞ্জাম


আমাদেরবরিশাল.কম

১৭ June ২০১৩ Monday ১০:২২:৩৪ PM

dhaka-medical-college-hospital ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালডেস্ক রিপোর্ট :: ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলে বোমা তৈরির বিপুল সরঞ্জাম পেয়েছে পুলিশ। একটি কক্ষে বিস্ফোরণের পর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই হলে অভিযান চালানো হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ১৩৩ নম্বর কক্ষে হাতবোমা বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ যায়। এরপর পুরো কক্ষ তল্লাশি করা হয়। তিনি জানান, ওই কক্ষে একটি ব্যাগে বিস্ফোরিত হওয়া পাঁচটি ককটেলের অংশ বিশেষ, অসংখ্য জর্দার কৌটা, পাথরের টুকরা, বারুদ, পটাশিয়াম পাওয়া গেছে। সুমন নামে কলেজ শাখা ছাত্রদলের এক নেতা ওই কক্ষে থাকতেন বলে হলের শিক্ষার্থীরা পুলিশকে জানিয়েছে।

ওসি বলেন, তারা কাউকে আটক করতে পারেননি।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।