" />
AmaderBarisal.com Logo

‘আ’লীগের নেতাকর্মীর ওপর হামলা হলে পাল্টা-জবাব দেয়া হবে’ – হিরন


আমাদেরবরিশাল.কম

১৮ June ২০১৩ Tuesday ১১:০৪:৫৭ PM

shawkat-hossain-hiron শওকত হোসেন হিরনবরিশাল :: সাবেক মেয়র শওকত হোসেন হিরন বলেছেন, ‘তিনি মেয়র থাকা অবস্থায় বিএনপি তথা ১৮ দলীয় জোটের কোন নেতা কর্মীর ওপর হামলা হয়নি। অথচ নির্বাচনের রাত থেকেই তারা নগরীতে সংঘাত শুরু করেছে। অনেক ধৈর্য্য ধরেছি। আপনারা বেশি বারাবারি করবেন না, শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী, আর যদি কোথাও হামলা, ভাংচুর হয় তাহলে দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে।’ ১৮ জুন মঙ্গলবার নির্বাচনোত্তর এক কর্মী সভায় তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, ‘আমি মেয়র থাকা অবস্থায় বিএনপি তথা ১৮ দলীয় জোটের কোন নেতা কর্মীর ওপর হামলা হয়নি। অথচ নির্বাচনের রাত থেকেই তারা নগরীতে সংঘাত শুরু করেছে। আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিনের বাড়ি ভাংচুর, যুবলীগ নেতা আমিনুল ইসলাম সেন্টু ও জিলানির ওপর হামলা সহ বিভিন্ন স্থানে আওয়ামীলীগ নেতাকর্মীদের মারধর করা হচ্ছে।’

এসময় তিনি বিএনপি’র নেতাকর্মীদের হুশিয়ারী দিয়ে বলেন, ‘অনেক ধৈর্য্য ধরেছি। এ ধরনের বারাবারির ফল ভালো হবে না।’

হিরন বলেন, ‘সদ্য বিজয়ী মেয়র আহসান হাবিব কামাল নাকি আমার (হিরন) দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে? আগে আপনার (কামাল) পরে সরোয়ারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করুন। আমিতো তৃতীয় নম্বরে।’

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা মোঃ হোসেন চৌধুরী, মশিউর রহমান মিন্টু, ফরিদুল আলম জাহাঙ্গির, যুবলীগ নেতা জাকির হোসেন, ছাত্রলীগ নেতা মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

সমাবেশ শেষে বরিশাল ক্লাব মিলনায়তন থেকে কয়েক হাজার নেতা, কর্মী, সমর্থকদের নিয়ে নগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র শওকত হোসেন হিরন মিছিল করে সদর রোডের সোহেল চত্ত্বরস্থ দলীয় কার্যালয়ে আসেন।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।