" />
AmaderBarisal.com Logo

ভোলা পৌরসভার বাজেট ঘোষনা


আমাদেরবরিশাল.কম

১৮ June ২০১৩ Tuesday ১০:০০:১৩ PM

bhola-pourosova-budget ভোলা পৌরসভার বাজেট ঘোষনাভোলা :: ভোলা পৌরসভার ২০১৩-১৪ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। ১৮ জুন মঙ্গলবার দুপুরে পৌর ভবনে এক জনাকীর্ণ সুধী সমাবেশে ৯৫ কোটি ১৮ লক্ষ ২৮হাজার টাকার বাজেট ঘোষনা করেন পৌর মেয়র মনিরুজাম্মান মনির।

বিভিন্ন খাতওয়ারী প্রস্তাবিত বাজেট তুলে ধরে মেয়র বলেন, এ অর্থ বছরে নুতন কোন কর আরোপ করা হয়নি । পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মান সম্পন্ন সেবা প্রদানের দিক লক্ষ্য রেখে এ বাজেট প্রনয়ন করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে উল্লেখ্যযোগ্য খাতের মধ্যে রাজস্ব আয় ও উন্নয়ন খাতে প্রাপ্তি ধরা হয়েছে ৯৪ কোটি ৪১ লক্ষ ৩৬ হাজার টাকা।

ঘোষনাকৃত বাজেটে সন্তোষ প্রকাশ করে বক্তব্য রাখেন- অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গির, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার দোস্ত মাহামুদ, প্রবীন সাংবাদিক আবু তাহের, অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, পৌরসভারর নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু প্রমুখ। এসময় পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।