" />
AmaderBarisal.com Logo

অপসোনিনে শ্রমিক বিক্ষোভ অব্যাহত, মানববন্ধন


আমাদেরবরিশাল.কম

১৯ June ২০১৩ Wednesday ৬:১৮:১৪ PM

opsonin-labour-unrest অপসোনিনে শ্রমিক বিক্ষোভ অব্যাহত, মানববন্ধনবরিশাল :: বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধি সহ ১২ দফা দাবিতে বরিশালের ঔষধ প্রস্তুতকারী কোম্পানী ‘অপসোনিন ফার্মাসিউটিক্যালস’র শ্রমিকদের বিক্ষোভ দ্বিতীয় দিনের মত অব্যাহত হয়েছে। এদিকে শ্রমিক বিক্ষোভের ঘটনায় আটক শ্রমিকদের মুক্তিসহ ১৩ দফা দাবীতে মানববন্ধন করেছে শ্রমিকরা। ১৯ জুন বুধবার বেলা সাড়ে ১২টায় নগরীর বগুরারোডস্থ অপসোনিন কারখানার সামনে শ্রমিকরা এ কর্মসূচী পালন করেন।

মানববন্ধনে শ্রমিকরা বলেন, বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধি দাবীতে দীর্ঘদিন থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচী করে আসছি। কিন্তু দাবীপূরনে মালিক পক্ষ একের পর এক তালবাহানা করায় শ্রমিকদের ধর্যের সীমা ভেঙ্গে গেছে। শুধু আশ্বাস দিয়েই আমাদের শ্রম নিচ্ছেন তারা। তাই অবিলম্বে আটক শ্রমিকদের মুক্তিসহ ১৩ দফা দাবী মেনে না নিলে কঠোর কর্মসূচী ঘোষনার হুশিয়ারী দেন শ্রমিকরা।

এদিকে, একই দাবিতে অপসোনিন ফার্মাসিউটিক্যালস এর অঙ্গ প্রতিষ্ঠান অপসো স্যালাইন ও গ্লোবাল ফার্মায় শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে তারা ১২ দফা দাবি সম্বলিত ব্যানার টানিয়ে দিয়েছে কারখানার মূল গেটে।

শ্রমিকদের ১২ দফা দাবির মধ্যে রয়েছে “চাকরিতে স্থায়ী শ্রমিকদের বেতন চলতি মাস থেকে এক হাজার টাকা বৃদ্ধি করতে হবে, বার্ষিক ইনক্রিমেন্ট এক হাজার টাকা করতে হবে, চাকুরি থেকে অব্যহতি দিলে প্রোফিডেন্ট ফান্ডের দ্বিগুন টাকা ও ৩৬ মাসের বেতন দিতে হবে, বেসিক হারে নয় বেতনের টাকা দ্বিগুন ওভারটাইমের ঘন্টা হিসেবে দিতে হবে, সিটি ভাতা ও ঋন দিতে হবে, অপসোনিনের ন্যায় অপসো স্যালাইন ও গ্লোবাল ফার্মার শ্রমিকদের দুপুরে খাবারের ব্যবস্থা করতে হবে অথবা নাস্তাবাবদ ১২০০ টাকা দিতে হবে, কেজুয়াল শ্রমিকদের দৈনিক বেতন ২শ’ টাকা দিতে হবে এবং তাদের ছয় মাসের মধ্যে চাকরিতে স্থায়ী করে ৪৭০০টাকা বেতন দিতে হবে, এক দিন বন্ধ দিলে দু’দিনের বেতন কর্তন করা যাবে না, এইচআডি সায়েম আহম্মেদকে অপসারন করতে হবে, কথায় কথায় চাকরি থেকে অব্যহতি দেয়া যাবে না, অফিসের ভিতরে মোবাইল ব্যবহারের সুযোগ দিতে হবে, সার্বিক বুক দিতে হবে”

এব্যাপারে অপসোনিন ফার্মাসিটিক্যালসের উপ ব্যবস্থাপক সেলিম মো. জাহাঙ্গীর জানান, শ্রমিক আন্দোলনের খবর পেয়ে বুধবার সকালে ঢাকা থেকে মালিক পক্ষের প্রতিনিধি বরিশালে এসেছে। তারা কারখানায় বৈঠক করছেন। বৈঠক শেষে শ্রমিকদের দাবি দাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

কোতয়ালী মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সমোঝোতা হওয়ায় আটক সাত শ্রমিককে মালিক পক্ষের জিম্মায় দেওয়া হয়েছে। এছাড়া থানায়েএখন পর্যন্ত কেউ কোন অভিযোগও করেনি।

উল্লেখ্য, দীর্ঘ দিন যাবত বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে আসছে ‘অপসোনিন ফার্মাসিউটিক্যালস’ এর শ্র্র্র্র্র্র্র্র্রমিকরা। মালিক পক্ষ থেকে দাবি মেনে নেয়ার আশ্বাস থাকলেও এর কোন বাস্তবায়ণ হয়নি। ফলে মঙ্গলবার কারখানায় ভাংচুর চালায় শ্রমিকরা। শ্রমিকদের শান্ত করতে পুলিশ ১১০ রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে পাঁচ শ্রমিক গুলিবিদ্ধসহ ২০ শ্রমিক আহত হয়। এসময় পুলিশ সেখান থেকে ৭ শ্রমিককে আটক করে।

এ সম্পর্কিত পূর্বের সংবাদঃ
বরিশালে অপসোনিনে শ্রমিক বিক্ষোভ: আটক ৭, গুলিবিদ্ধ ৫



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।