" />
AmaderBarisal.com Logo

বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে ২ ঘন্টা কর্মবিরতী


আমাদেরবরিশাল.কম

১৯ June ২০১৩ Wednesday ৪:০৬:৩৮ PM

Barisal Map বরিশাল মানচিত্রবরিশাল :: অফিস সহকারী পদধারীদের বঞ্চিত করে তহশিলদার ও সহকারী তহশিলদারদের বেতন স্কেল বৃদ্ধির প্রতিবাদে ১৯ জুন বুধবার ২ ঘন্টা কর্মবিরতী ও বিক্ষোভ করেছে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীরা। কালেক্টরেট সহকারী সমিতির আহ্বানে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বেতন স্কেল বাস্তবায়ন আন্দোলন কমিটির আহ্বায়ক সৈয়দ শহিদুল ইসলাম জানান, তহশিলদার ও সহকারী তহশিলদারদের বেতন স্কেল ছিল যথাক্রমে ৪৭০০ ও ৪৫০০ টাকা। অন্যদিকে অফিস সহকারীদের বেতন স্কেল হচ্ছে ৪৭০০ টাকা। গত ৩০ মে মন্ত্রালয় এক গেজেটের মাধ্যমে তহশিলদার ও সহকারী তহশিলদারদের স্কেল ৫ ধাপ বৃদ্ধি করে যথাক্রমে ৬৪০০ ও ৫৯০০ টাকা করেছে। এর প্রতিবাদ জানিয়ে এবং অফিস সহকারীদের বেতন স্কেল বৃদ্ধির বৃদ্ধির দাবীতে সারাদেশের জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীরা এ কর্মসূচী পালন করছে।

২০ জুন  বৃহস্পতিবারও কালোব্যাজ ধারন এবং সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতী পালন করবেন বলে জানান তিনি।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।