" />
AmaderBarisal.com Logo

প্রতারক ইমা’র ফ্ল্যাটে যাতায়াত ছিল নায়ক নিরব’রও!


আমাদেরবরিশাল.কম

১৯ June ২০১৩ Wednesday ৫:৩১:০৩ PM

rezwana-khaled-ema রেজওয়ানা খালেদ ইমাডেস্ক রিপোর্ট :: প্রতারক মডেল তারকা ইমার ফ্ল্যাটে যাতায়াত ছিল ঢাকাই সিনেমার অনেক অভিনেতা-অভিনেত্রী ও মডেলদের। এদের মধ্যেই একজন বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক নিরব।

খবরে প্রকাশ, মডেল ইমার আলোচিত ওই ফ্ল্যাটে নিয়মিত যাতায়াত ছিল নিরবের। তার সঙ্গে আরও দু’একজন সেখানে গিয়েছিলেন। এর মধ্যে নাম উঠে এসেছে নায়িকা কেয়ারও। কেয়ার বিরুদ্ধে এর আগেও বেশ কিছু অভিযোগ আছে।

অভিযোগ রয়েছে ওই ফ্ল্যাটে আরও বেশ কয়েকজন নায়ক-নায়িকা, রাজনীতিবিদ, পরিচালক ও প্রযোজকের যাতায়াত ছিল। তবে সত্যতা নিশ্চিত করতে না পারায় তাদের নাম আমরা এই মুহূর্তে প্রকাশ করতে চাচ্ছি না।

এমনকি নায়িকা কেয়া একবার ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন। তারপরেও তার বেপরোয়া জীবনের পরিবর্তন আসেনি।

তবে ইমার ফ্ল্যাটে যাতায়াতকারীদের মধ্যে নিরবের নাম উঠে আসায় অবাক হয়েছেন অনেকেই। মিডিয়ার অনেকেই নিরবকে তুলনামূলক পরিচ্ছন্ন অভিনেতা মনে করেন।

তবে এ কথা স্বীকার করে নাম প্রকাশ না করার শর্তে এক চলচ্চিত্র পরিচালক জানান, ইমার ফ্ল্যাটে তিনি কয়েকবার নিরবকে দেখেছেন। তবে নিরব সেসময় সেখানে গিয়েছিলেন একটি ছবির ব্যাপারে কথা বলতে।

ওই পরিচালক দাবি করেন, ইমা’র ভাই তানভীর খালেদের প্রযোজনায় ‘ওয়ান ফোর থ্রি’ নামে একটি সিনেমার শুটিং শুরু হয়েছিল। ইতিমধ্যে প্রায় ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। ছবি’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নায়ক নীরব ও নায়িকা কেয়া।

এ ব্যাপারে কথা বলতেই হয়তো নিরব সেখানে গিয়েছিলেন। ঐ পরিচালক আরো বলেন, আর্থিক অনটনের কথা বলে শেষ পর্যন্ত ঐ ছবির কাজ বন্ধ করে দেয় ইমার ভাই।

একপর্যায়ে ছবি সম্পন্ন করার নামে বিভিন্ন জনের কাছ থেকে টাকা ধারও নেয়। তবুও আর সে ছবির কাজ শুরু হয়নি। তবে ‘ওয়ান ফোর থ্রি’ নামের কোন চলচ্চিত্র নির্মানের জন্য এফডিসিতে কোন আবেদন জানানো হয়নি।

এদিকে একাধিক সূত্রের খবর নিরব-কেয়া ছাড়াও ইমার ফ্ল্যাটে যাতায়াত ছিল প্রথম শ্রেনীর বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীর। তাদের সন্ধানে নেমেছে গোয়েন্দা পুলিশও।

এ ঘটনার পর অনেক তারকার মধ্যেই আতঙ্ক বিরাজ করছে। আবার এফডিসির একটি প্রভাবশারী মহল এ নিয়ে পুলিশকে বাড়াবাড়ি না করার জন্য সরকারের উপর মহলেও জোড় তদবির শুরু করেছেন।

এ সম্পর্কিত সকল সংবাদঃ
স্বামীর বন্ধুর সঙ্গে লিভ টুগেদার করতেন ইমা!
নিজ ফ্ল্যাটে ইমা’র গোপন স্টুডিও
ইমা’র শিকার ২২ প্রভাবশালী
ফেসবুকে বন্ধু তৈরি করে টাকা ধার নিতেন ইমা
ইমার গোপন ক্যামেরার খোঁজে গোয়েন্দারা
ইমা’র কব্জায় ১৫০ চিয়ার্স গার্ল
প্রতারক ইমা’র ফ্ল্যাটে যাতায়াত ছিল নায়ক নিরব’রও!
চেক দিয়ে প্রতারণা করতো ইমা



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।