" />
AmaderBarisal.com Logo

ঈদে আসবে ‘আয়না কাহিনী’


আমাদেরবরিশাল.কম

২৮ June ২০১৩ Friday ৩:৫৫:৫৭ PM

ayna-kahini আয়না কাহিনীবিনোদন ডেস্ক :: নায়করাজ রাজ্জাক পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘আয়না কাহিনী’ আসন্ন ঈদে মুক্তি পাবে বলে চূড়ান্ত হয়েছে। ডিজিটাল এবং ৩.৫ মি.মি. এই দুটি প্রযুক্তিতেই ছবিটি ঈদে মুক্তি দেয়ার প্রস্তুতি চলছে।

জনপ্রিয় লেখক ইমদাদুল হক মিলনের উপন্যাস ‘আয়না কাহিনী’ অবলম্বনে নির্মিত হয়েছে যৌতুকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের ছবি ‘আয়না কাহিনী’। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন সুন্দরী নায়িকা কেয়া। তার বিপরীতে রয়েছেন রাজ্জাক তনয় সম্রাট। আরও রয়েছেন শামস সুমন, ছোট তমা, সোহেল খান, শতাব্দী ওয়াদুদ, ববি, শুক্লা সরকার, মধুমনি, আকিব এবং একটি বিশেষ চরিত্রে নায়করাজ রাজ্জাক।

ছবিটিতে নায়করাজ রাজ্জাক তার অভিনীত ‘নীল আকাশের নিচে’ ছবির জনপ্রিয় নীল আকাশে নিচে আমি, রাস্তায় চলেছি একা গানটি নতুনভাবে ব্যবহার করেছেন। গানটিতে অভিনয় করেছেন সম্রাট। ছবির চিত্রগ্রহণ করেছেন জেড এইচ মিন্টু, সংগীত ইমন সাহা এবং সহযোগী পরিচালনায় চন্দন চৌধুরী।

ছবিটি ঈদে আসার সিদ্ধান্ত নেয়ায় আপাতত আসন্ন ঈদের চূড়ান্ত হওয়া ছবির সংখ্যা দাঁড়ালো ৩। অন্য দুটি ছবি হলো অনন্ত জলিল পরিচালিত ‘নিঃস্বার্থ ভালবাসা’ এবং বদিউল আলম খোকন পরিচালিত ‘মাই নেম ইজ খান’।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।