" />
AmaderBarisal.com Logo

অমৃত লাল দে-এর ২০তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা


আমাদেরবরিশাল.কম

১ August ২০১৩ Thursday ৯:৩১:৫১ AM

বরিশাল:: শিক্ষানুরাগী, সমাজসেবী, দানবীর অমৃত লাল দে-এর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১লা আগস্ট বৃহস্পতিবার বরিশাল ধর্মরক্ষিণী সভাগৃহের আয়োজনে স্মরণসভার আয়োজন করা হয়েছে। রাত ৮টায় বরিশাল নগরীর কালিবাড়ি রোডস্থ ধর্মরক্ষিণী সভাগৃহে অনুষ্ঠিত স্মরণসভায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সভাপতি মণীন্দ্র নারায়ণ সাহা, সাধারণ সম্পাদক রাখাল চন্দ্র দে, সহসম্পাদক দিলীপ রায় প্রমুখ। উল্লেখ্য, মানবপ্রেমিক অমৃত লাল দে ১৯২৪সালের ২৭জুন শরীয়তপুর জেলার আঙ্গারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৩সালের ১৪জুন  ইহলোক ত্যাগ করেন।



সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।