![]() বরিশাল বিশ্ববিদ্যালয় ও জিলা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ানিজস্ব প্রতিবেদক ২৩ September ২০১৩ Monday ৭:০৪:১০ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কটুক্তি করা নিয়ে বিশ্ববিদ্যালয় ও জিলা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ২৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে জিলা স্কুলের পিছনের গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, গত শনিবার বিকেলে জিলা স্কুলের নবম শ্রেনীর ছাত্র কাশেম, অর্থী, রিফাত ও তাজিম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের দুই ছাত্রী ও তাদের সাথে থাকা সহপাঠী কাওছার আহমেদকে কটুক্তি করে। ওই ঘটনা নিয়ে কথা বলতে তারা জিলা স্কুলে যায়। সেসময় জিলা স্কুলের ঐ শিক্ষার্থীরা তাদের পুনরায় কটুক্তি করে। এনিয়ে জিলা স্কুল ক্যাম্পাসে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শফিউল আলমকে জানানো হলে তিনি জিলা স্কুলের ছাত্রদের নামের তালিকা দিতে বলেন। এরই মাঝে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাওসারের ব্যবহৃত বাইসাইকেল রেখে দেয় জিলা স্কুলের ছাত্ররা। এ খবর বিশ্ববিদল্যায় ক্যাম্পাসে পৌছলে শিক্ষার্থীরা দল বেধে জিলা স্কুলের পেছনের গেট থেকে প্রবেশ করার চেষ্টা করে। এসময় জিলা স্কুলের ছাত্ররাও তাদের প্রতিহত করতে অপর পাশে জড়ো হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) শফিউল আলম বলেন, দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ওই ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আমরা প্রতিষ্ঠানের প্রধানরা বসে সমস্যা সমাধান করেছি। তারপরও এ ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দায়ী হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জিলা স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, জিলা স্কুলের কোন ছাত্র যদি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের কটুক্তি করে থাকে, সে বিষয়টি তারা অভিযোগ দিতে পারতো। আমার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। কিন্তু তারা তো কোন অভিযাগ করেনি। এরপরেও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) গোলাম কবির বলেন, জিলা স্কুলের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কটুক্তি করায় ওই ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে বয়েছে। যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

