![]() বরগুনায় শান্তিপূর্ণ হরতাল: আটক ৯বামনায় শিবিরের হামলায় এএসআইসহ ছয় পুলিশ আহতবরগুনা সংবাদদাতা ২৭ October ২০১৩ Sunday ২:৩৫:২৯ PM
বোরবার সকালে কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা, সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম মোল্লা, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল খালেক, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হালিম, জেলা ছাত্রদলের আহবায়ক কে.এম সফিকুজ্জামান মাহ্ফুজসহ নেতা-কর্মীরা অবস্থান নেন। এসময় সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমান সদস্য মোতায়েন ছিল। বেলা ১১টার দিকে জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে সমাবেশ করে। হরতালে বরগুনা থেকে আন্ত:জেলা বা দুরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। সকাল থেকে শহরের বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে। এদিকে হরতালকে সামনে রেখে নাশকতার আশংকায় শনিবার গভীর রাতে বরগুনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নয়জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- বরগুনার ইসমাইল হোসেন, রবিউল ইসলাম ফারুক, হাবিব খান, আল-আমিন শেখ ও সাখাওয়াত হোসেন, পাথরঘাটার ছাত্রদল কর্মী সোহেল, রুবেল ও ফাহাদ উলাহ এবং আমতলীর বিএনপি কর্মী মাওলানা মজনু। বামনায় এএসআইসহ ছয় পুলিশ আহত এদের মধ্যে গুরুতর আহত এএসআই মোশাররফ হোসেন, কনস্টেবল সোহাগ ও লিয়াকতকে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং কনস্টেবল বারেক শরীফ, আতাহার, আবদুল কুদ্দুস বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদশীরা জানান, ভোর ছয়টার দিকে বামনা-রামনা সড়কের খোলপটুয়া বাজার এলাকার সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শিবিরের নেতা-কর্মীরা। খবর পেয়ে বামনা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোশারফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে যায় এবং রাস্তার প্রতিবন্ধকতা অপসারণের চেষ্টা করে। এসময় পুলিশ শিবিরকর্মীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে শিবিরকর্মীরা লাঠিসোটা নিয়ে সংঘবদ্ধ হয়ে পুলিশকে ঘেরাও করে লাঠি দিয়ে তাঁদের বেধরক পিটায়। এক পর্যায়ে পুলিশের গাড়িতে (পুলিশ ভ্যান) হামলা চালিয়ে সেটিও ভাঙচুর করে। খবর পেয়ে বামনা থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে আসে এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স ভর্তি করে। বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম আমাদের বরিশাল ডটকমকে জানান, আহত তিন পুলিশ সদস্যের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা বামনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টার হরতালের প্রথম দিনে বরগুনায় শান্তিপূর্ণ ও ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। হরতাল চলাকালে বামনায় শিবিরের হামলায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সহ ছয় সদস্য আহত হয়েছেন। হরতালকে সামনে রেখে নাশকতার আশংকায় জেলায় নয় জনকে আটক করেছে পুলিশ।