" />
AmaderBarisal.com Logo

মুর্তাযা আহসান বরগুনার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

উপজেলা প্রতিনিধি, বামনা
আমাদেরবরিশাল.কম

৭ November ২০১৩ Thursday ১২:৪৮:৩৫ PM

murtaza-ahsan-bamna বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসানবরগুনা জেলার বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান বরগুনা জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষার উন্নয়ন, প্রসার ও শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

বামনা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বরগুনা জেলা প্রশাসকের সভাপতিত্বে এক সভায় মুর্তাযা আহসানকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, অধ্যক্ষ সৈয়দ মুর্তযা আহসান প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদরাসা পর্যায়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে এলাকায় শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এছাড়া তিনি পর পর তিনবার বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।