![]() বরগুনার তালতলী ফাতরার বনে বিশাল আকৃতির অজগর সাপ ডিমে তা দিচ্ছে
২০ May ২০১১ Friday ৬:৫২:০৭ PM
![]() তালতলী ফাতরার বনে বিশাল আকৃতির এ অজগর সাপটি ডিমে তা দিচ্ছে (ছবিঃ আমাদের বরিশাল ডটকম) বরগুনা, ২০ মে (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): কুয়াকাটা পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমনের জন্য বরগুনার তালতলী ফাতরার বনের বিশাল এলাকা জুড়ে ইকোপার্কের কাজ করতে গিয়ে ঠিকাদাররা বনের ভিতরে বিশাল আকৃতির অজগর সাপের সন্ধান পেয়েছে। মা অজগর সাপটি একটি রেইন্ট্রি গাছের শিকড়ের নীচে গর্তের মধ্যে প্রায় ৫০টি ডিম পেড়ে তাঁ দিচ্ছে। ডিমগুলো অবিকল রাজ হাঁসের ডিমের মত, সাদা বর্ণের কিন্তু নরম। প্রতিদিন শত শত দর্শনার্থী সাপটি দেখতে ভীড় করছে। দর্শনার্থীরা সাপটিকে ভাল করে দেখতে মাঝে মধ্যেই চতুর্দিকে ঘিরে হাত তালি দেয়। এতে বিরক্ত হয়ে সাপটি মাঝে মাঝে শুধু একটু ফিরে তাকায়। কিন্তু কখনও ডিমগুলো রেখে কোনদিক যায়না ও তেমন নড়াচড়াও করেনা। অজগর সাপটি আনুমানিক ২০ থেকে ২২ ফুট লম্বা ও মিনিবাসের টায়ারের মত মোটা। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

