![]() বরিশালের কৃষি ক্ষেত্রে এক নতুন সংযোজনঃ আঙ্গুর ফল
২৮ May ২০১১ Saturday ৯:৪৯:০২ AM
![]() নিজের চাষ করা আঙ্গুর ফলের পাশে সিরাজ খন্দকার (ছবিঃ আমাদের বরিশাল ডটকম) বরিশাল, ২৮ মে (রাধা রাণী দত্ত/আমাদের বরিশাল ডটকম): বরিশালের মুলাদী উপজেলায় শখের বসে আঙ্গুর ফল চাষ করে সফল হয়েছেন সিরাজ খন্দকার। মুলাদী পৌরসভার ৩নং ওয়ার্ডের সিরাজ খন্দকার বাড়ীতে এই প্রথম আঙ্গুর ফলের চাষ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। জানাগেছে, মুলাদী উপজেলায় কয়েক বছর ধরে বিভিন্ন এলাকায় আঙ্গুর গাছ লাগানো হচ্ছে এবং গাছগুলো বেশ বড় হয় কিন্তু গাছে কোন ফল ধরেনি। এ বছর এই প্রথম উপজেলার মধ্যে আঙ্গুর গাছে ফল ধরেছে। সিরাজ খন্দকার জানায়, প্রায় ২ বছর ধরে তিনি আঙ্গুর গাছ চাষ করে আসছে। প্রথম বার গাছ বড় হলেও ফল ধরেনি। পরবর্তী বছরে গাছ লাগানোর হাল ছেড়ে না দিয়ে জেলার স্বরূপকাঠী বাজার থেকে পুনরায় ৩শত টাকায় একটি গাছ ক্রয় করে ঘরের পাশে রোপন করে। বর্তমানে গাছটিতে প্রায় প্রচুর পরিমানে থোকায় থোকায় আঙ্গুর ফল ধরেছে। ফলগুলো বড় এবং রসালো। সার্বক্ষণিক আমি ও আমার ছেলে মোঃ ফরহাদ খন্দকার গাছটির পরিচর্যা করেছি। আঙ্গুর গাছের ফল দেখার জন্য প্রতিদিন লোকের ভীড় থাকে। কৃষি অফিসের সহযোগিতা ছাড়াই স্বাভাবিক নিয়মেই গাছের গোড়ায় পানি, গোবর, ইটের সুড়কি ও সার দিয়েই পরিচর্যা করে যাচ্ছি। এ যাবৎ পোকা মাকড়ে গাছ ও ফলের কোন ক্ষতি করেনি বলে জানান। সরকারী ও বেসরকারী ভাবে চাষীদের মধ্যে আঙ্গুর চাষের প্রশিক্ষণের ব্যবস্থার মাধ্যমে সহযোগিতা করা হলে অল্প সময়ে আর্থিক লাভবান এবং গ্রামের বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার পথ সুগম হবে বলে মনে করেন উদ্যাক্তা সিরাজ খন্দকার। জেলা কৃষিকর্মকর্তা দেবাংশু কুমার সাহা বলেন শুনেছি মুলাদীতে আঙ্গুর ফল চাষ করে সিরাজ খন্দকার সফল হয়েছে। তবে এখন পর্যন্ত তার বাড়িতে যাওয়া হয়নি। উপজেলা কৃষি কর্মকর্তাকে মৌখিকভাবে বলা হয়েছে সিরাজ খন্দকার বাড়িতে গিয়ে তাকে সার্বিকভাব পরামর্শ দিয়ে সহযোগীতা করার জন্য। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

