![]() ফায়ারফ্লাই’য়ে অ্যাভিরা অ্যান্টিভাইরাসের নতুন অফার
২০ January ২০১৪ Monday ১২:৪০:২৩ PM
ফায়ারফ্লাই’র ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান সোহেল জানান, ‘বিশ্বে প্রতিনিয়ই প্রযুক্তিকেন্দ্রিক ভাইরাস ছড়াচ্ছে। কম্পিউটার সিস্টেম সুরক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এন্টিভাইরাস সফ্টওয়্যার। কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার নিরাপদ করার জন্য অ্যাভিরা নিত্যনতুন ফিচার যোগ করে দীর্ঘদিন ধরেই কম্পিউটার ব্যবহারকারীদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিনত হতে সক্ষম হয়েছে।’ তিনি বলেন, ‘নতুন বছরে ক্রেতাদের জন্য বিশেষ অফার চালু করেছে ‘ফায়ারফ্লাই’। ক্রেতারা ‘ফায়ারফ্লাই’ থেকে একটি অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটির দামে তিনটি অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটি কিনতে পাবেন। তবে এ অফার শুধুমাত্র ‘ফায়ারফ্লাই’ থেকে কিনলেই উপভোগ করা যাবে।’ জিল্লুর রহমান জানান, ‘এছাড়া ‘একটির দামে তিনটি’ অফারের বাইরে অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটি কিনলেই ক্রেতারা একটি ডিলাক্স ওয়্যারলেস মাউস এবং একটি কফি মগ উপহার পাবেন। তবে ক্রেতারা চাইলে মাউস এবং মগের পরিবর্তে উপহার হিসেবে একটি ৮ গিগাবাইট টুইনমস পেনড্রাইভও গ্রহন করতে পারবেন।’ তিনি জানান, ‘বাংলাদেশের যে কোন জেলা/স্থান থেকে ‘ফায়ারফ্লাই’র দেয়া এ অফার উপভোগ করা যাবে। আমরা ডাকযোগে ও পার্সেল করেও ক্রেতাদের কাছে আমাদের পণ্য পৌঁছে দিয়ে থাকি। আগ্রহীরা ০১৭৭৪৭৬৭৩৩০ নাম্বরে যোগাযোগ করে আমাদের বিক্রয় প্রতিনিধির কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন।’ অ্যাভিরার বিশেষত্ব সম্পর্কে জিল্লুর রহমান বলেন, ‘অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটি ২০১৪ এ অ্যাডভান্সড রিয়েল টাইম প্রটেকশন, অ্যান্টি এড, অ্যান্টি স্পাইওয়্যার, শেয়ারড ফোল্ডার স্ক্যানিং, ব্রাউজার ট্র্যাকিং ব্লকার, ওয়েবসাইট সেফটি অ্যাডভাইজার, অ্যাডভান্সড ওয়েব প্রটেকশন, মেইল প্রটেকশন নামে বেশ কিছু নতুন ফিচার সংযোজন করা হয়েছে।’ ‘এছাড়া সফটওয়্যারটিতে গেইমারদের জন্য বিশেষ গেইম মুড সংযোজন করা হয়েছে, যার ফলে মুভি দেখা ও গেম খেলার সময় অপ্রয়োজনীয় নোটিফিকেশনগুলো সাসপেন্ড থাকে।’ তিনি বলেন, ‘২০১৩ সালে বিশ্বখ্যাত অ্যান্টিভাইরাস গবেষনা প্রতিষ্ঠান এভি-কমপ্যারেটিভসের গবেষনায় অ্যাভিরা বিশ্বের সেরা অ্যান্টিভাইরাস হিসেবে মনোনীত হয়েছে। ২০১৪ সালেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।’ সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বিশ্বের অন্যতম আস্থাশীল জার্মান এন্টিভাইরাস ব্রান্ড অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটির নতুন অফার ঘোষণা করেছে তথ্যপ্রযুক্তি পণ্য বিক্রেতা ও সেবাদাতা প্রতিষ্ঠান ‘ফায়ারফ্লাই’। নতুন বছরে ক্রেতারা ‘ফায়ারফ্লাই’ থেকে একটি অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটির দামে পাবেন তিনটি অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটি। অথবা একটি অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটি কিনে উপহার হিসেবে একটি ডিলাক্স ওয়্যারলেস মাউস এবং একটি কফি মগ অথবা একটি ৮ গিগাবাইট টুইনমস পেনড্রাইভ বেছে নিতে পারবেন।