![]() বামনায় নিষিদ্ধ পলিথিনের রমরমা বাণিজ্যউপজেলা প্রতিনিধি, বামনা ৮ February ২০১৪ Saturday ৫:০১:৪২ PM
দোকান মালিকদের সাথে কথা বলে জানা যায়, পার্শবর্তী উপজেলার মঠবাড়ীয়া, ফুলঝুড়ি এবং আমুয়ার পলেথিন ব্যবসায়ীদের কাছ থেকে অর্ডার সরবরাহ করেন বামনার বিশিষ্ট পলেথিন ব্যবসায়ী মসলা দোকানদার হজরত আলী বাহালী। পরে তিনি খুলনা ও ঢাকার বড় পলেথীন ব্যবসায়ীদের কাছ থেকে মনকে মন পলেথিন বুক করে । সেই বড় ধরনের পলেথিনের চালান আসে ডেকোচ অথবা নাইট কোচের লকাবের ভিতর এবং সবজী ( আলু , পেয়াঁজ ) বহনকারী ট্রাকে। এই পলেথিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ মঠবাড়ীয়া, ফুলঝুড়ি এবং আমুয়া শহরে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা প্রতি কেজি ২৬০ টাকা থেকে ৩০০ টাকায় খরিদ করে হাট-বাজারে বিক্রি করে আসছে। হজরত আলী মসলা দোকানদারের কাছে জানতে চাইলে তিনি এক পর্যায় বলেন, প্রশাসন কর্মকর্তারা মসয়ারা উৎকোচ নিয়ে যায় । পুলিশ প্রসাশন জানে তিনি পলিথিনের ব্যবসা করেন। এ ব্যপারে বামনা থানার ইনচার্জ এসআই সত্তার তালুকদার বলেন, আমি হজরত আলী কে চিনি না। তবে বিষয় টি তদন্ত করে দেখছি। সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

সার্বিকভাবে আইনগত বাধা থাকলে ও বরগুনা জেলার বামনা শহরে রমরমা নিষিদ্ধ পলিথিনের ব্যবসা চলছে। শহরের বিভিন্ন মুদি ও মসলা দোকানগুলোতে পাইকারী দরে বিভিন্ন সাইজের পলিথিন পাওয়া যাচ্ছে । এসব পলেথিন বেশি ব্যবহার হয় উপজেলার সব কয়টি বেকারীতে।