" />
AmaderBarisal.com Logo

ব্যবসার নাম চেক বন্ধক

উপজেলা প্রতিনিধি, বামনা
আমাদেরবরিশাল.কম

১০ February ২০১৪ Monday ৫:১৬:১২ PM

barguna-map বরগুনা মানচিত্রবামনা উপজেলার এক শ্রেণীর সুদ ব্যবসায়ী ‘চেক বন্ধক’ রাখার মাধ্যমে চড়া সুদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।

অভাবজনিত কারণে শিক্ষক-কর্মচারীরা অনেকেই তাদেও বেতনের চেক আগাম বন্ধক বিক্রি করছেন। এ সুযোগে স্থানীয় সুদখোর মহাজনরা শতকরা ১০ টাকা হার সুদে এসব চেক বন্ধক রাখছে। বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা এর শিকার হচ্ছেন খুব বেশি।

বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক তাদের বেতনের চেক আগাম বিক্রি করেন। সুদখোর মহাজনরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক কিনতে বেশি আগ্রহ দেখায়। গোপনে এসব বেচাকেনা চলছে।

শিক্ষক-কর্মচারীদের টাকার প্রয়োজন দেখা দিলে এসব সুদখোর মহাজনরা তাদের বেতনের আগাম স্বাক্ষর করা চেক নিয়ে চাহিদা অনুযায়ী টাকা দেন।



সম্পাদনা: বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।