" />
AmaderBarisal.com Logo

উপজেলা নির্বাচন

সমর্থন আদায়ে ব্যস্ত প্রার্থীরা

উপজেলা প্রতিনিধি, বামনা
আমাদেরবরিশাল.কম

২৪ February ২০১৪ Monday ১২:২৭:৪০ PM

upazilla-parisad-up-election উপজেলা পরিষদ নির্বাচনআসন্ন বামনা উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা টেনশন নিয়ে মাঠে কাজ করছেন, একাধিক প্রার্থী থাকায় এলাকায় একটাই প্রশ্ন কে পাবে কাকে দেওয়া হবে দলীয় মনোনয়ন। অনেক প্রার্থীরা দীর্ঘদিন থেকে মাঠে কাজ করে আসছেন।

আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের অনেকেই লিফলেট, ফ্যাস্টুন, বিলবোর্ড লাগিয়ে সকলের দোয়া কামনা করছেন। প্রচারণার পাশাপাশি দলীয় মনোনয়ন আদায়ে লবিং চালিয়ে যাচ্ছেন। অনেকেই নির্বাচনী এলাকার আনাচে কানাচে প্রচারণা চালিয়ে সমর্থন আদায়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ঘন ঘন উঠান ও ঘরোয়া বৈঠক করে জনসমর্থন কে পক্ষে নেয়ার চেষ্টা চালাচ্ছেন। নির্বাচনের পঞ্চম ধাপের তফসিল ঘোষণার পর সরব হয়েছেন প্রার্থীরা। শহর-গ্রামের অলিগলি ছাড়াও চায়ের দোকানগুলোতে এবং অফিস আদালতে সাধারণ ভোটাররা এসব প্রার্থীদের নিয়ে নানা কথা বলছেন। প্রার্থীরা জনপ্রিয়তা যাচাইয়ের লড়াইয়ে শোনাচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি।

চারটি ইউনিয়ন নিয়ে বামনা উপজেলার ভোটার সংখ্যা ৪৮ হাজার ১৪ জন। ভোট কেন্দ্র ২২ টি ও বুথ ১০৮ টি। দেশের ৩য় উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীরা এ উপজেলায় প্যানেল সহ নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। আসন্ন চতুর্থ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে যেসব সম্ভাব্য প্রার্থীর তৎপরতা ও গণসংযোগ লক্ষ করা যাচ্ছে তারা হলেন ,উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ রানা, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধক্ষ্য সৈয়দ মানজুরুর রব মূর্তাযা আহসান, বামনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা, শিল্পপতি জয়নাল আবেদীন খাঁন।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা ছাএলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাব্বির ফেরদৌস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হাওলাদার।

অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান কাজল রেখা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুন নাহার নাজু, সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা হক।



সম্পাদনা: বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।