![]() তথ্যপ্রযুক্তি মেলায় বরিশালের ক্রেতাদের বিশেষ উপহার!
২৭ February ২০১৪ Thursday ১:০৬:০১ PM
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান আমাদের বরিশাল ডটকম’কে জানান, ফায়ারফ্লাই’র যমুনা ফিউচার পার্কের বিক্রয় কেন্দ্র থেকে বরিশাল বিভাগের ক্রেতারা যে কোন পণ্য কিনলেই পাবেন বিশেষ উপহার। তিনি জানান, গ্রাহকদের ভালোবাসায় বরিশাল থেকে যাত্রা শুরু হওয়া ‘ফায়ারফ্লাই’ ব্যবসা সম্প্রসারণ করে এখন যমুনা ফিউচার পার্কের তথ্যপ্রযুক্তির স্থায়ী বাজারেও স্থান করে নিয়েছে। রাজধানীর ক্রেতাদের সেবা দেয়ার জন্য স্থায়ী বাজারে ব্লক-এ ১৩/এ নম্বর পজিশনে ফায়ারফ্লাই’র বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। জিল্লুর রহমান জানান, ফায়ারফ্লাই’র যমুনা ফিউচার পার্কের বিক্রয় কেন্দ্রে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার, ট্যাবলেট, স্মার্টফোন, ক্যামেরা, অ্যান্টিভাইরাস সহ তথ্যপ্রযুক্তির সকল সেবা ও পণ্য পাওয়া যাচ্ছে। ফায়ারফ্লাই সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

রাজধানীর যমুনা ফিউচার পার্কে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মোবাইল ফোন ও কম্পিউটার পণ্যের প্রদর্শনী ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১৪’ -এ বরিশাল বিভাগের ক্রেতাদের জন্য বিশেষ উপহার ও ছাড়ের ঘোষণা দিয়েছে তথ্যপ্রযুক্তি সেবা ও পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ফায়ারফ্লাই।