" />
AmaderBarisal.com Logo

ইউটিউবে চলচ্চিত্র নৃ’র টিজার (ভিডিও)

বিনোদন ডেস্ক
আমাদেরবরিশাল.কম

১৬ March ২০১৪ Sunday ৮:৪৮:৫১ PM

nree-movie চলচ্চিত্র নৃ

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নৃ’র অফিসিয়াল টিজার প্রকাশিত হয়েছে। ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে আজ রোববার দুপুরে এটি প্রকাশ করা হয়। পরে সিনেমাটির ফেসবুক, গুগল প্লাস পেইজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইট ও ব্লগে এটি সংযুক্ত করা হয়।

টিজার প্রসঙ্গে নৃ’র নির্মাতা রাসেল আহমেদ আমাদের বরিশাল ডটকম’কে বলেছেন, ‘শ্যুটিং বাকি আছে আরও। এডিটিং, ডাবিং/সাউন্ড/মিউজিক ডিজাইন ইত্যাদি আরও পরের পদক্ষেপ। এর মাঝেও টিজার এর আদলে কিছু ভিডিও ফুটেজ প্রকাশ হলো মূলত অনেকের দাবির প্রেক্ষিতেই। এটাকে আবার ফুল প্রোমোশনাল ট্রেইলার ভেবে ভুল করবেন না।’

জানা গেছে, চিত্রায়নের মাত্র ১৫ ভাগ কাজ বাকি। তবু স্বস্তিতে নেই রাসেল আহমেদ ও তার ইউনিট। কারণ – আবারো অর্থসঙ্কট। আটকে গেছে কাজ। অবশ্য দ্রুতই এ সঙ্কট কাটানোর চেষ্টা করছে প্রযোজক সংস্থা থিম থিয়েটার উইজার্ড ভ্যালী। শুদ্ধতার অঙ্গিকার আর বিভেদ ছাপিয়ে মাখামাখি হওয়ার গল্প নিয়ে নির্মানাধীণ এ চলচ্চিত্র এর আগেও একই সঙ্কটে পরেছিলো।

উল্লেখ্য, নির্মাতা রাসেল আহমেদসহ নৃ’র কলা-কুশলীদের অধিকাংশই ‘বরিশাইল্যা’ এবং এ সিমেনার পুরোটাই বরিশালে চিত্রায়িত হচ্ছে।

পূর্ববর্তী সংবাদ
ফের সংকটে ‘নৃ’



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।