![]() উপজেলা নির্বাচনবামনায় হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই দলেরউপজেলা প্রতিনিধি, বামনা ১৮ March ২০১৪ Tuesday ৬:৫১:৩৬ PM
৪ টি ইউনিয়ন নিয়ে বামনা উপজেলার ভোটার সংখ্যা ৪৮ হাজার ১৪ জন। এদের মধ্যে পুরুষ ২৩২৭১ এবং মহিলা ২৪৭৪৩ জন। ভোট কেন্দ্র ২২ টি ও বুথ ১০৮ টি। দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীরা এ উপজেলায় প্যানেল সহ বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে ছিল। আসন্ন চতুর্থ উপজেলা নির্বাচনে ও বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়ের ধারা অব্যহত রাখতে ব্যকুল। বিএনপি সমর্থিত প্রার্থীরা হল চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ রানা (দোয়াত কলম), ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ (চশমা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান কাজল রেখা (প্রজাপতি)। আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীরা হল চেয়ারম্যান পদে বামনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা (আনারস), ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাব্বির ফেরদৌস তলুকদার (টিউব বয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুন নাহার নাজু (কলস)। বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হল জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধক্ষ্য সৈয়দ মানজুরুর রব মূর্তাযা আহসান (চিংড়িমাছ),বিএনপির বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থী হল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হাওলাদার (তালা), আওয়ামী লীগের বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থী হল শিল্পপতি মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন খাঁন (উড়োজাহাজ), আওয়ামী লীগের বিদ্রোহী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হল সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা হক (হাঁস)। এছাড়া চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট নাসির উদ্দিন (মটর সাইকেল) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আফরোজা আক্তার মহিমা (ফুটবল) দিনরাত গণসংযোগ করছেন। অন্যদিকে প্রতীক বরাদ্দের পর ও বিএনপি এবং বিএনপির বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সমঝোতার কয়েক দফা চেষ্টা করেও কোন সমঝোতা হয়নি। আগামী ৩১ মার্চ এ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরগুনার উপকুলীয় উপজেলার নাম বামনা। উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থীর লড়াই জমে উঠেছে। বিষখালী নদীর শীতল জলে শিক্ত বামনা উপজেলায় জমে উঠেছে নির্বাচনী খেলা। প্রার্থীর ছড়াছড়ি আর সর্বত্রই নির্বাচনী প্রার্থীর প্রতিশ্রুতির তোড়জোরে ভিন্নমাত্রা পেয়েছে অবহেলিত এ উপজেলা। নির্বাচন এলেই যেন, একবেলা আধাবেলা খাওয়া না খাওয়া মানুষগুলির কদর বেড়ে যায় বহুগুনে। একদল যেতে না যেতেই আরেকদল এসে হাজির হয় জড়াজীর্ণ ঘরের দূয়ারে। ‘ভোটে জিতলে রাস্তা পাকা হবে, ভাঙা পুল ব্রীজ হবে, ছেলের চাকরি হবে’ এমন নানান প্রতিশ্রুতির কথা দিয়ে মন জয়ের চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। বিষখালীর কড়াল গ্রাসে দিশেহারা সহায়সম্বল হারানো মানুষগুলির কদর যেমন বেড়েছে, তেমনি মুখর হয়ে ওঠেছে এলাকার হাটবাজার ও চায়ের দোকানগুলি। অধিকাংশ ভোটাররা বলছেন, বড় দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে।