" />
AmaderBarisal.com Logo

বামনায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

উপজেলা প্রতিনিধি, বামনা
আমাদেরবরিশাল.কম

১৯ April ২০১৪ Saturday ১:৫২:৪৭ AM

barguna-map বরগুনা মানচিত্রগত পাঁচ দিন থেকে অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট হয়ে উঠেছে বামনার জনজীবন। আর এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন এইচএসসি, আলীম ও ডিগ্রী পরীক্ষার্থীরা। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে পড়াশোনায় বিঘ্ন ঘটায় ফল বিপর্যয়ের আশংকা করছেন তারা।

জানা গেছে, গত পাঁচ দিন ধরে মঠবাড়ীয়া, পিরোজপুর পল্লীবিদ্যুৎ সমিতির আওতায় তাদের সরবরাহ লাইনে প্রত্যেক দিন ও রাতে বিনা নোটিশে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখায় এইচএসসি, আলীম ও ডিগ্রী পরীক্ষার্থী সহ সকল শিক্ষার্থী তাদের পড়াশোনা নিয়ে বিপাকে পড়েছেন।

এছাড়া বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান ঘর গৃহস্থালির কাজ কর্মের ব্যঘাত সৃষ্টি হচ্ছে। একই সাথে বিপাকে পড়েছেন ইরি-বোরো সেচের গভীর ও অগভীর বিদ্যুৎ চালিত পানির পাম্পের কৃষকরা।

এ ব্যাপারে মঠবাড়ীয়া জোনাল অফিসের ডিজিএম মফিজুর রহমানের সাথে বারবার মুঠোফোনে কথা বলতে চাইলেও তাকে পাওয়া যায়নি।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।