![]() বামনায় দোকানের ভিটি রক্ষার দাবিতে মানববন্ধনউপজেলা প্রতিনিধি, বামনা ৮ May ২০১৪ Thursday ৪:৫১:২৬ PM
পরে দখলবাজ ও প্রতারক সুভাষ চন্দ্র সাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও দরিদ্র ব্যবসায়িদের ভিটি সুরক্ষাসহ নিরাপত্তার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, বামনা উপজেলা হিন্দু-বৌদ্ধ ও খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কান্ত কর্মকার,ব্যবসায়ী বাবুল চন্দ্র শীল, মীরজাদা সেকান্দার হায়াত প্রমূখ। শেষে ভূক্তভোগী ব্যবসায়িরা এর প্রতিকার চেয়ে বরগুনা জেলা প্রশাসক বরাবরে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপি প্রদান করেন। এ ব্যাপারে বামনা উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.আলমগীর হোসেন জানান, সাহেববাড়ি বাজারের দোকান ঘর মালিকদের কাছ থেকে একটি স্মারকলিপি তার মাধ্যমে জেলা প্রশাসকের বরাবরে পাঠানোর জন্য হাতে পেয়েছেন এবং বিষয়টি বামনা থানার অফিসার ইনচার্জ কে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরগুনার বামনা উপজেলা সদরের সাহেববাড়ি বাজারের সদর রোডের পশ্চিম পার্শ্বস্থ ব্যবসায়িদের দোকানের জমি ভূয়া দলিলের মাধ্যমে দখলের চেষ্টা ও দরিদ্র ব্যবসায়িদের দোকান হতে হুমকীর প্রতিবাদে ভূক্তভোগী ব্যবসায়িরা দখলবাজ ও প্রতারক সুভাশ চন্দ্র সাহার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। বৃহস্পতিবার ভূক্তভোগী ব্যবসায়ি সহ দুই শতাধিক জনতা শহরের সদর রোডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে।